Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:45:13 pm, Monday, 28 March 2022
  • 351 বার

 নিজস্ব প্রতিবেদক :

আসন্ন রমজানে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস আওয়ার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রিসভা। আর ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সভা শেষে সোমবার (২৮ মার্চ) বিকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে করোনার কারণে ক্যাবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হতেন, তবে আজ তিনি সশরীরে মিটিংয়ে উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রমজানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এই সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।’

আজকের মন্ত্রিসভার বৈঠকে আরও যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো, ‘আনসার ব্যাটালিয়ন আইন-২০২২’-এর খসড়ায় নীতিগত অনুমোদন। ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২২’-এর খসড়ায় নীতিগত অনুমোদন। অথরিটি টু ইনোভেশন ‘এটুআই আইন-২০২২’-এর খসড়া অনুমোদন। স্টকহোম কনভেনশন অন প্রেসিডেন্ট অরগানিক পলুট্যান্টস (পিওপিএস)-এর আওতায় ২০০৯ সালের কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-৪) থেকে ২০১৯ সালে অনুষ্ঠিত কপ-৯ মেয়াদে গৃহীত ১৮টি পিওপিএস বাংলাদেশ কর্তৃক অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন। গত ২০ থেকে ২৪ অক্টোবর ২০২১ মেয়াদে সংস্কৃতি প্রতিমন্ত্রীর নেতৃত্বে ‘ফ্রাঙ্কফুট আন্তর্জাতিক বইমেলা-২০২১’-এ বাংলাদেশ প্রতিনিধিদের জার্মান সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ। গত ১ থেকে ৩ ডিসেম্বর ২০২১ মেয়াদে সংস্কৃতি প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ। গত ৫ থেকে ৮ ডিসেম্বর ২০২১ মেয়াদে সংস্কৃতি প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের ভারত সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত

আপডেট টাইম : 05:45:13 pm, Monday, 28 March 2022