Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

তিন মাসের কন্যা শিশুকে আছাড় মেরে হত্যা, বাবা আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:22:07 pm, Thursday, 31 March 2022
  • 229 বার

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় রাইসা (৩ মাস) নামে এক কন্যা শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা রঞ্জু মিয়াকে (২৫) আটক করেছে র‌্যাব। বুধবার (৩০ মার্চ) সলঙ্গা থানাধীন চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক রঞ্জু মিয়া উল্লাপাড়ার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

র‌্যাব জানায়, সিরাজগঞ্জের সলঙ্গার চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার সঙ্গে প্রায় তিন বছর আগে পাশের ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। রঞ্জু মিয়া অতিরিক্ত মাদক সেবন ও বার বার যৌতুকের জন্য চাপ দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। একপর্যায়ে গর্ভবতী থাকা অবস্থায় জান্নাতি খাতুন বাবার বাড়ি চলে যান। সেখানেই একটি কন্যা সন্তানের জন্ম দেন। সম্প্রতি উভয় পরিবারের মধ্যে সমঝোতা হওয়ায় মঙ্গলবার (২৯ মার্চ) রাতে স্ত্রী ও কন্যা শিশুকে বাড়িতে নিয়ে আসেন রঞ্জু। বুধবার বিকেলে শিশু সন্তানকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে জান্নাতি পরিবারের কাজ করছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

তিন মাসের কন্যা শিশুকে আছাড় মেরে হত্যা, বাবা আটক

আপডেট টাইম : 06:22:07 pm, Thursday, 31 March 2022