Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে চারদিকে বুভুক্ষ মানুষের আহাকার-আফরোজা আব্বাস

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:17:05 pm, Thursday, 31 March 2022
  • 252 বার

বাগেরহাট প্রতিনিধি:
বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, দেশও নিরাপদে নেই, দেশের মানুষও নিরাপদে নেই। দেশ ও না খেয়ে আছে, দেশের মানুষও না খেয়ে আছে। দেশে কোন গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই। আমাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি। কারণ আমরা দেখি দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে চারদিকে বুভুক্ষ মানুষের আহাকার। এই অবৈধ সরকার চোখেও দেখে না, কানেও শোনেনা।শুনতে চায়না ক্ষুদার্থ মানুষের আহাকার।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের সরুই এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাগেরহাট জেলা মহিলাদল অয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আফরোজা আব্বাস আরও বলেন, সরকার বলছে দ্রব্য মূল্য বৃদ্ধি করতে নাকি বিএনপি রাজনীতি করছে। তারা নিয়ন্ত্রণ কবরতে পারছে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে যদি জনগণের মুখে হাসি ফোটাতে না পারে, দেশের জনগণের নিরাপত্তা যদি দিতে না পারে, দেশের গণতন্ত্র যদি রক্ষা না করতে পারে তাহলে এই সরকারের থাকার দরকার কি। এদের আর মানুষ দেখতে চায় না, চলে যাক এরা। আর যদি সরকার স্বেচ্ছায় চলে না যায়, তাহলে জাতীয়তাবাদী মহিলা দল আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে। এজন্য মহিলা দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি তৌফিকা কালামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সুলতানা আহম্মেদ। জেলা মহিলা দলের সাধারন সম্পাদক শাহিদা আক্তারের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নেওয়াজ হালিমা আরলী, সহ-সাধারণ সম্পাদক ফিরোজা বুলবুল কলি, বাগেরহাট জলো বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী তছলিমা খাতুন ছন্দা, ফারিয়া আক্তার,বাগেরহাট জেলা মহিলা দলের সহ-সভাপতি শিরিনা আক্তার প্রমুখ।
কর্মী সম্মেলনে বাগেরহাট জেলা, বিভিন্ন উপজেলা, বাগেরহাট পৌরসভাসহ বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। আগামী নির্বাচনে দলকে শক্তিশালী করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে চারদিকে বুভুক্ষ মানুষের আহাকার-আফরোজা আব্বাস

আপডেট টাইম : 07:17:05 pm, Thursday, 31 March 2022