বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ভৈরব নদীর চর থেকে শাহাদাত হোসেন (৭১) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহাদাত হোসেন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার তাহের উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নিহতের ছেলে আল আমিন বলেন, ‘বাবা মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় হাঁটা দিতেন। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি।’
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
Md.Liton 











