Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

স্কুলে নামাজ পড়ছিল ছাত্রী, হঠাৎ জাপটে ধরে নৈশপ্রহরী

  • Md.Liton
  • আপডেট টাইম : 03:29:13 pm, Friday, 8 April 2022
  • 147 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট: পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়টির নৈশপ্রহরী কাম দফতরি বিপ্লব মিস্ত্রীকে (৩৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। বিপ্লব মিস্ত্রি মেদিরাবাদ গ্রামের যশোদা মিস্ত্রীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী মঙ্গলবার (৫ এপ্রিল) বিদ্যালয়ের একটি কক্ষে নামাজ পড়ছিল। এ সময় বিদ্যালয়ের নৈশ প্রহরী বিপ্লব মিস্ত্রী হঠাৎ পেছন থেকে তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে। ওই কক্ষে অন্য এক শিক্ষার্থী ঘটনাটি দেখে ফেললে রুম থেকে দ্রুত পালিয়ে যান বিপ্লব। বিষয়টি শিক্ষার্থীরা লোক লজ্জার ভয়ে প্রকাশ করেনি। এ ঘটনা বৃহস্পতিবার (৭ এপ্রিল) জানাজানি হলে প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বিষয়টি নিয়ে বৈঠকে বসে। এ সময় এলাকাবাসী ৯৯৯ নম্বরে কল করলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ শিক্ষার্থীর বক্তব্য শুনে বিপ্লবকে আটক করে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার মিত্র জানান, বিষয়টি বৃহস্পতিবার জানতে পেরে বিদ্যালয়ের কমিটিকে অবহিত করি। বিষয়টি কীভাবে সমাধান করা যায় আলোচনা করে একপর্যায়ে বিপ্লবকে বিদ্যালয় কক্ষে জুতাপেটা করে নিষ্পত্তির চেষ্টা করি। কিন্তু সালিশ বৈঠক গ্রামবাসী মেনে না নেওয়ায় থানা পুলিশ পর্যন্ত গড়ায়।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নৈশপ্রহরীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

স্কুলে নামাজ পড়ছিল ছাত্রী, হঠাৎ জাপটে ধরে নৈশপ্রহরী

আপডেট টাইম : 03:29:13 pm, Friday, 8 April 2022