Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

মিষ্টি কুমড়া নিয়ে এবার পাহাড়ে হইচই

  • Md.Liton
  • আপডেট টাইম : 09:16:35 pm, Sunday, 10 April 2022
  • 186 বার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : শনিবার ঢাকার মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে চট্টগ্রামের মাইজভান্ডার দরবারে আসা একদল ভক্ত ৬৬ কেজি ওজনের একটি মিষ্টি কুমড়া ছদকা দেন। পরে কুমড়াটি ১৮০০ টাকায় কিনে আনেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ভোলাছোলা গ্রামের কয়েকজন ভক্ত। ডিজিটাল মেশিনে মেপে দেখা যায়, এর ওজন ৬৬ কেজি। এর পর ওই মিষ্টি কুমড়া কেটে বিক্রি ও বিতরণ করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করেন, কুমড়াটি ভোলাছোলা গ্রামে উৎপাদিত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে রোববার সকাল থেকে খাগড়াছড়ি জেলা, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি থেকে সংবাদকর্মী ও সাধারণ মানুষ দলে দলে কুমড়া ও কৃষকের সন্ধানে ছুটে আসেন। তবে স্থানীয় বাসিন্দা ক্যাজহ্লা মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এলাকা থেকে মাইজভান্ডার দরবারের গত শনিবার ভক্তরা গেলে সেখানে একদল ভক্ত এটি বিক্রি করতে চান। ওই সময় তাঁরা আরও জানান, বিক্রমপুর থেকে আসা একদল ভক্ত মিষ্টি কুমড়াটি ছদকা দেন। পরে এখানকার ভক্তরা ১৮০০ টাকা দিয়ে কুমড়াটি কিনে নিয়ে আসেন।’

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে আসা এক সংবাদকর্মী জানান, ‘আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তথ্যে জানতে পারি ৬৬ কেজি ওজনের মিষ্টি কুমড়াটি পাহাড়ি জনপদে উৎপাদিত হয়েছে। ফলে এ নিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে ছুটে আসা। আসলে এটি পাহাড়ের নয়, বরং বিক্রমপুরের মিষ্টি কুমড়া।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

মিষ্টি কুমড়া নিয়ে এবার পাহাড়ে হইচই

আপডেট টাইম : 09:16:35 pm, Sunday, 10 April 2022