Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে আগুনে ব্যবসায়ীর বসতঘর ভস্মিভূত, ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:58:45 pm, Friday, 15 April 2022
  • 150 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের কচুয়ায় আগুন লেগে মফিজুল ইসলাম (৬০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর বসত ঘর ভস্মিভূত হয়েছে। আগুনে কাঠের ঘর ও ঘরে থাকা নগদ টাকা, কাপড়, খাদ্য সামগ্রী, ফ্রিজ, মটরসহ সব মালামাল পুড়ে গেছে। তবে কেউ বাড়িতে না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১টার সময় কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার সংলগ্ন চান্দেরখোলা গ্রামের মফিজুল ইসলামের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর। তবে কিভাবে আগুন লাগল সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

ক্ষতিগ্রস্থ মফিজুল ইসলাম চান্দেরখোলা গ্রামের সলিমউদ্দিন মিয়ার ছেলে। সাইনবোর্ড বাজারে তার ফলের দোকান রয়েছে।
মফিজুল ইসলাম বলেন, নাতনী অসুস্থ্য থাকায় আমার স্ত্রী রামপাল উপজেলার ফয়লা ছিল। আমি সকালে ঘর তালা দিয়ে দোকানে যাই। ১১টার সময় এক প্রতিবেশী ফোন করে জানায় ঘরে আগুন লেগেছে। দ্রæত বাড়িতে এসে আগুন নেভানোর চেষ্টা করি। স্থানীয়রাও আমার সাথে আগুন নেভানোর চেষ্টা করেছেন। প্রায় আধাঘন্টার চেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হই। কিন্তু ততক্ষনে আমার ঘরের সব পুড়ে ছাই হয়ে গেছে।
মফিজুল আরও বলেন, আগুনে আমার সব শেষ করে দিয়েছে। ঘরের ফ্রিজ, মটর, ডায়নিং টেবিল, আমাদের কাপড় চোপর, খাট, ছেলের ল্যাপটপ ও নগদ ৫০ হাজার টাকাসহ সব পুড়ে গেছে। খাবার চাল, হাড়ি কড়াইও পুড়ে ছাই হয়েছে। পড়নের জামা ও লুঙ্গি ছাড়া আমার আর কিছু নেই। রাতে খাব, সেই পরিস্থিতিও নেই আমার। আল্লাহ‘র কাছে সাহায্য চাওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই।
মফিজুল ইসলামের স্ত্রী মোসাঃ মরিয়ম বেগম বলেন, নাতীর সিজারের জন্য আমি রামপালে ছিলাম। এদিকে আমার কি সর্বনাষ হয়ে গেল। এখন কোথায় থাকব, কি খাব, কি করব আমরা।
সাইনবোর্ড বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেবনাথ বলেন, মফিজুল ইসলাম একজন হতদরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ী। আগুনে তার বসত ঘরসহ সবকিছু পুড়ে গেছে। গরীব মানুষের সব অর্জন থাকে ঘরের মধ্যে। সেই ঘর পুড়লে আর কিছু থাকে না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শণ করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে আগুনে ব্যবসায়ীর বসতঘর ভস্মিভূত, ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট টাইম : 07:58:45 pm, Friday, 15 April 2022