Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষ, ফাঁকা গুলি, আহত ২

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:33:54 pm, Sunday, 17 April 2022
  • 146 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ফাকা গুলির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এতে হাসিবুল ইসলাম শাওন ও ফরিদ গাজী নামের দুইজন আহত হয়েছে।
আহতদের মধ্যে হাসিবুল ইসলাম শাওনকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদ গাজীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, তেলিগাতী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হামিদ খান ও প্রতিবেশী ফরিদ গাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরের আগ মুহুর্তে ফরিদ গাজীর পক্ষের লোকজন হামিদ খানের ছেলে শাওনকে গালাগালি করে। এসময় সে প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তার লাইসেন্সকৃত বন্ধুক দিয়ে ফরিদ গাজ়ীকে মারতে থাকেন। সেসময় বন্দুক কেড়ে নিতে গেলে তিনি ভয় দেখাতে ফাকা গুলি করেন। পরবর্তীতে পুলিশ এসে আব্দুল হামিদ খানের বন্দুক হেফাজতে নিয়েছে।
মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল লতিফ বলেন, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মধ্যে মারামারি হয়। আব্দুল হামিদ খান তার লাইসেন্সকৃত বন্ধুক দিয়ে ফাকাগুলি ছোড়েন। আব্দুল হামিদ খানের বন্ধুক আমরা হেফাজতে নিয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষ, ফাঁকা গুলি, আহত ২

আপডেট টাইম : 05:33:54 pm, Sunday, 17 April 2022