Dhaka , Wednesday, 4 November 2026
শিরোনাম :
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

সুন্দরবনের বাঘের হানা আতঙ্কে ৪ গ্রামের মানুষ

  • Md.Liton
  • আপডেট টাইম : 02:19:44 pm, Saturday, 7 May 2022
  • 216 বার
স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় আবারো হানা দিয়েছে সুন্দরবনের একটি রয়েল বেঙ্গল টাইগার। বৃহস্পতিবার রাতে খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভোলা নদী ভরাট হওয়ার কারণে সুন্দরবন সংলগ্ন এই লোকালয়ে মাঝেমধ্যে বাঘ ঢুকে পড়ছে। লোকালয়ে বাঘ হানা দেওয়ার ঘটনায় চরম আতঙ্কে কাটছে ৪টি গ্রামের মানুষের নির্ঘুম রাত । এই অবস্থায় বনরক্ষীদের একটি দল সুন্দরবনে বাঘ ফিরিয়ে নিতে গ্রামবাসীকে সাথে নিয়ে টহল দেয়া শুরু করেছে।
শরণখোলার ধানসাগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর মো. আবুল হোসেন খান  জানান, সুন্দরবন থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে তাদের বাড়ি সংলগ্ন মাছের ঘের। তার ছেলে মো. শাহিন খান বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মাছের ঘের পাহারা দিতে যান। এসময় টর্চ লাইটের আলোতে দেখেন একটি বাঘ ঘেরের মধ্যে বসে রয়েছে। সাথে সাথে ছেলের ডাক চিৎকারে তিনি এগিয়ে আসলে বাঘটি দৌড়ে পালিয়ে যায়। তবে বাঘটি বনে ফিরে গেছে বা লোকালয়ে লুকিয়ে রয়েছে কিনা- তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। এরপর থেকে রাতভর বনরক্ষী ও গ্রামবাসী মিলে পাহারা দিয়েছেন।

সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. আব্দুস সবুর  জানান, তারা লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি), ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও এলাকাবাসীদের নিয়ে ওই গ্রামসহ আশপাশের ৪টি গ্রামে পাহারা বসিয়েছেন। বাঘটি লোকালয়ে পাওয়া গেলে নিরাপদে ফিরিয়ে দেয়া হবে।

জানা গেছে, ভোলা নদী ভরাট হয়ে গ্রামের সাথে মিশে যাওয়ার কারনে প্রায়ই শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন রাজাপুর, দাসেরভারানি, খেজুরবাড়িয়া ও টগড়াবাড়ি এলাকার লোকালয়ে বাঘ ঢুকে পড়ছে। বৃহস্পতিবার রাতে সুন্দরবন সংলগ্ন এলাকার লোকালয়ে আবুল হোসেন মেম্বরের মাছের ঘেরে বাঘ দেখতে পাওয়ার আগে ৩১ মার্চ রাজাপুর গ্রামের সোবাহান হাওলাদার বাড়িতে ঢুকে একটি মহিষকে আক্রমণ করে বাঘ। এভাবে লোকালয়ে বাঘ এসে প্রায়ই হানা দিচ্ছে। এঘটনায় এই ৪টি গ্রামের মানুষের মধ্যে চরম বাঘ আতঙ্ক বিরাজ করছে। লোকালয়ে আসা বাঘ যাতে মানুষের হাতে মারা না পড়ে এবং সুন্দরবনে ফেরানো যায়- সেজন্য বনরক্ষী ও গ্রামবাসী মিলে পাহারা দেয়া দিচ্ছে। বন বিভাগ সব সময় সতর্ক রয়েছেন।

লোকালয়ে বাঘ ঢুকে পড়ার বিষয়ে খুলনা সার্কেলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বলেন, গত ২৮ মার্চ বন বিভাগের এক সভায় লোকালয়ে যাতে বাঘসহ বণ্যপ্রাণী প্রবেশ করতে না পারে সেজন্য সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের ৬০ কিলোমিটার লম্বা বেড়া দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন অর্থ ছাড় পাওয়া গেলে আগামী এক বছরের মধ্যে এ কাজ শুরু হবে। এছাড়া সুন্দরবন সুরক্ষা প্রকল্পের মাধ্যমে ভোলা নদী পুনঃখনন করা হবে বলেও তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সুন্দরবনের বাঘের হানা আতঙ্কে ৪ গ্রামের মানুষ

আপডেট টাইম : 02:19:44 pm, Saturday, 7 May 2022