Dhaka , Wednesday, 4 November 2026
শিরোনাম :
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

মোংলায় ৮ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারী আটক

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:28:05 am, Monday, 23 May 2022
  • 172 বার
মোংলা প্রতিনিধি:মোংলায় ৮ কেজি গাঁজাসহ তিন মাদককারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পৌর শহরের মামার ঘাট ও ফেরিঘাটের মাঝামাঝি এলাকা থেকে এ মাদক কারবারীদেরকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে পৌর শহরের ফেরিঘাট ও মামার ঘাটের মাঝামাঝি এলাকা থেকে তিন মাদককারবারীকে আটক করে এসআই অমিত বিশ্বাস ও এসআই মোঃ জুয়েল। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো মোংলার সামসুর রহমান রোডের মৃত হাবিবুর রহমান মৃধার ছেলে মাসুম মৃধা (৪৫), ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সুবাস্তা এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে বুদ্ধু মিয়া (৩০) ও কুমিল্লার ব্রাহ্মনপাড়ার দেউস এলাকার মৃত নায়েব আলীর ছেলে হারিজ মিয়া (৩৬)।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম। মামলা দায়েরের পর সোমবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোংলায় ৮ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারী আটক

আপডেট টাইম : 11:28:05 am, Monday, 23 May 2022