নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহোটের মোল্লাহাটে পুকুরে গোসল করতে নেমে আল আমিন শেখ(১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মে) সকালে মোল্লাহাট উপজেলার দারিয়ালা পূর্বপাড়া গ্রামের সংগ্রাম শেখের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে হয়। এর আগে শনিবার(২৮মে) রাতে রাজমিস্ত্রীর কাজ শেষে বাড়িতে এসে গোসল করতে যেয়ে সে নিখোজ হয়। এঘটনায় নিহতের চাচা বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
আল-আমিন শেখ উপজেলার দারিয়ালা পূর্বপাড়া গ্রামের মো. ফুল মিয়া শেখের ছেলে। আল-আমিন শেখের এবছর মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
নিহতের পরিবারসূত্রে জানাযায়, শনিবার রাত ৮ টার দিকে আল-আমিন শেখ রাজমিস্ত্রির কাজ শেষে বাড়িতে ফিরে সংগ্রাম শেখের পুকুরে গোসল করতে যায়। এরপর থেকে তাকে খুজে পায়নি পরিবার। রোববার সকালে স্থানীয়রা তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে সেখান থেকে স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
মোল্লাহাট থানা উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) মো. রেজাউল করিম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করেছি । তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরের ঘাট থেকে ¯িøপ করে পড়ে পানিতে ডুবে সে মারা গেছে। তবে এবিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
পুকুরে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
-
Md.Liton - আপডেট টাইম : 06:22:53 pm, Sunday, 29 May 2022
- 127 বার
জনপ্রিয় সংবাদ












