Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

করোনায় মৃত্যুতে বিশ্বে যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:48:13 pm, Saturday, 6 June 2020
  • 455 বার

দর্পণ ডেস্ক : ০৬ জুন ২০২০করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এবার সেই তালিকায় মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় স্থানে চলে এসেছে যুক্তরাজ্য।সেখানে এ পর্যন্ত করোনায় মৃত্যু সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে,যা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় সর্বাধিক।

আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৫০ জন।

এদিন মারা গেছে ৩৫৭ জন।সে হিসাব যোগ করে শনিবার সকাল ১০ টা পর্যন্ত যুক্তরাাজ্যে করোনায় মারা গেছেন ৪০ হাজার ২৬১ জন। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৩১১ জন। সে হিসাবে আক্রান্তের দিক দিয়ে দেশটির অবস্থান পঞ্চমে।
তবে দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস বলেছে এ মৃত্যু সংখ্যা আরও বেশি। কেননা, যুক্তরাজ্যে পরীক্ষায় পজিটিভ ফল আসার পর কেউ মারা গেলেই কেবল সেটিকে করোনা মৃত্যু হিসেবে গণনা করা হয়।তাদের মতে, ২২ মে পর্যন্ত করোনা সন্দেহে মৃত্যুসহ মোট ৪৮ হাজার মানুষ মারা গেছে যুক্তরাজ্যে। সেই হিসাবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, করোনায় মৃত্যুর সংখ্যায় দেশগুলোর অবস্থানের তুলনা এখনই করা উচিত নয়। ইউরোপে করোনায় প্রথম মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩৩ হাজার ৬০০ জন। সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে ব্রাজিল। অথচ দেশটিতে করোনার প্রকোপ দেরিতে শুরু হয়েছিল।লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণহানির সংখ্যা ৩৫ হাজার ৪৭ জন। গত কয়েকদিনে দেশটিতে গড়ে এক হাজারের বেশি করে মানুষের মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

করোনায় মৃত্যুতে বিশ্বে যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য

আপডেট টাইম : 01:48:13 pm, Saturday, 6 June 2020