Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

টাকার লোভে ছেলের ঘর জ্বালিয়ে দিলো পাষন্ড বাবা !

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:19:16 am, Thursday, 9 June 2022
  • 180 বার
শরণখোলা প্রতিনিধি:বাড়ির জমি বিক্রিতে বাধা হয়ে দাঁড়ায় ছেলের তোলা বসত ঘরটি। কর্মজীবি ছেলে আকাশ থাকেন চট্টগ্রামে। বাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করেন লালমিয়া হাওলাদার। কিন্তু টাকার লোভে গোপনে সেই জমি বিক্রি করে দেন লালমিয়া। বিক্রি করা জমিতে ঘর এবং তাতে স্ত্রী ও মেয়ে থাকার কারণে ক্রেতাকে জমি হস্তান্তর করতে পারছিলেন না। বেশ কয়েকদিন ধরে স্ত্রীকে ঘর অন্যত্র সরিয়ে নিতে চাপ দিচ্ছিলেন লালমিয়া। কিন্তু স্ত্রী আয়শা বেগম স্বামীর এমন আত্মঘাতি সিদ্ধান্তে রাজি হননি। একপর্যায়ে স্ত্রী ও মেয়েকে হত্যার হুমকি দিয়ে ঘর থেকে নামিয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দেন ওই পাষন্ড। ভয়াবহ আগুনে দুইতলা কাঠের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তাকাটা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রন করেন। কিন্তু বসতঘর ও মালামাল রক্ষা করতে পারেননি। আগুনে ঘর ও মালামালসহ ৫ থেকে ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা। ঘটনার পর থেকে অভিযুক্ত লালমিয়া হাওলাদার পলাতক রয়েছেন। ওই রাতেই উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ঘটনাস্থলে ছুঠে যান এবং ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন। এছাড়া বুধবার দুপুরে শরণখোলা থানা পুলিশ ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছে বলে জানা গেছে।
লালমিয়ার স্ত্রী আয়শা বেগম বলেন, আমার একমাত্র ছেলে আকাশ চট্টগ্রামে কাজ করে। ছেলে লাখ লাখ টাকা খরচ কইরা ঘর উঠাইছে। কিন্তু আমার স্বামী (লালমিয়া হাওলাদার) ঘরে আগুন দিছে। শুনছি ১০ লাখ টাকায় জমি বিক্রি করছে। জমি খালি করার জন্যই সে এই কাজ করছে। টাকার লোভে তার মাথা খারাপ হইয়া গেছে। আগুন দেওয়ার পর সে (স্বামী) পলাইয়া গেছে।
লালমিয়ার ভাই মো. স্বপন হাওলাদার ও বোন তানিয়া বেগম জানান, তাদের ভাই লালমিয়া এক সপ্তাহ ধরে তার স্ত্রীকে ঘর সরিয়ে নিতে বলেন। ঘর না সরালে আগুন দেওয়ার হুমকি দেন। রাতে তার স্ত্রী ও মেয়েকে কুড়াল দিয়ে কোপানোর জন্য ছুটে যান। এসময় ভয়ে তারা অন্য ঘরে গিয়ে আশ্রয় নিলে ঘরে আগুন ধরিয়ে দেন। তারা পাষন্ড ভাইয়ের বিচার দাযি করেন।
এব্যাপারে প্রতিবেশী শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তা এবং স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন জানান, বাড়ির জমি বিক্রির জন্য লালমিয়া নিজেই ঘরে আগুন দিয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

টাকার লোভে ছেলের ঘর জ্বালিয়ে দিলো পাষন্ড বাবা !

আপডেট টাইম : 01:19:16 am, Thursday, 9 June 2022