Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:21:18 am, Monday, 13 June 2022
  • 119 বার

সরকারি কলেজে চাঁদার দাবিতে ভাঙচুর ও দুই শিক্ষককে মারধরকারীদের বিচারের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটে কর্মস্থলে শিক্ষকদের নিরাপত্তা, গফরগাঁও সরকারি কলেজে চাঁদার দাবিতে ভাঙচুর ও দুই শিক্ষককে মারধরকারীদের বিচারের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১২ জুন) দুপুরে সিসিএস সাধারণ শিক্ষক সমিতি সরকারি পিসি কলেজ ইউনিটের উদ্যোগে এই এসব কর্মসূচি পালিত হয়। বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুল আলম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক মোঃ শাহ আলম ফরাজী, নাসিমা ফেরদাউসি, অনিমেশ কান্তি সাহা, সহকারী অধ্যাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোঃ সাইফুর রহমান ফারুকি, শেখ আব্দুল গফফার, মফিজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, স্বপন কুমার সরদার, রইস সরদার, সহযোগী অধ্যাপক, আকুঞ্জি কামরুজ্জামান, মানিবুর রহমান মিয়া, সিরাজুল ইসলাম, শেখ শাহিদ হোসেন, প্রভাষক কৃষ্ণ কুমার বিশ্বাস, নিপুণ মন্ডল, সর্বাণী রায়, রেজওয়ানা সুলতানা প্রমুখ।
অধ্যক্ষ মোঃ আসাদুল আলম খান বলেন, গফরগাঁও সরকারি কলেজের ছাত্রলীগের নেতা–কর্মীরা চাঁদা না পেয়ে কলেজে ভাঙচুর করে। এ সময় তারা কলেজের ক্যাশ শাখা থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। ছাত্রলীগ কর্মীরা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইমরাম হোসাইন ও সহযোগী অধ্যাপক মো. আবু রেজোয়ানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। দেশের বিভিন্ন কলেজে এই ধরনের ঘটনার অভিযোগ রয়েছে। শিক্ষা জাতির মেরুদন্ড। কিন্তু কর্মক্ষেত্রে শিক্ষকরা নিরাপদ না থাকলে কোনোভাবেই শিক্ষার মান নিশ্চিত সম্ভব নয়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠ বিচার চাই।
একই দাবিতে বাগেরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. রফিকুল ইসলামের নেতৃত্বে একই ধরণের কর্মসূচি পালিত হয়েছে।
উল্লেখ, গত ৮ জুন ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে চাঁদার দাবিতে ভাঙচুর ও দুই শিক্ষককে মারধর করার অভিযোগ উঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের নামে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহাম্মদ। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের বিচার দাবিতে কর্মবিরতির ঘোষনা দেয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। পূর্ব ঘোষনা অনুযায়ী দেশের ৩৫০টি সরকারি কলেজে রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

আপডেট টাইম : 12:21:18 am, Monday, 13 June 2022