Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পদ্মা সেতু উদ্বোধনের দিন ৩ সেতুর টোল না নেওয়ার প্রস্তাব

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:56:11 pm, Friday, 17 June 2022
  • 149 বার

যানবাহনের চলাচল বৃদ্ধি পাবে বিধায় যানজটের সৃষ্টি হতে পারে। তাই উদ্বোধনী দিনে টোল আদায় না করার জন্য মন্ত্রিপরিষদ সচিব মৌখিকভাবে অনুরোধ করেছেন

নিউজ ডেক্স:আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু আগামী ২৫ জুন মহা ধুমধামে উদ্বোধন করা হবে। এরই মধ্যে সেতু উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে সেতু কর্তৃপক্ষ। সেতুর দুই পাশেই চলছে উদ্বোধনের নানা আয়োজন। পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে যোগ দেবেন।মানুষের যাতায়াতের সুবিধার্থে যানজট এড়াতে পদ্মা সেতু উদ্বোধনের দিন সেতুর দুই পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর টোল না নেওয়ার প্রস্তাব করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এদিকে গত ১৩ জুন অর্থ বিভাগে পাঠানো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চিঠিতে বলা হয়েছে, ‘আগামী ২৫ জুন বহু প্রতীক্ষিত গর্বের “পদ্মা বহুমুখী সেতু” উদ্বোধন করতে প্রধানমন্ত্রী সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ওই দিন উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহনসহ সাধারণ যানবাহনের চলাচল বৃদ্ধি পাবে। যানবাহনগুলো ঢাকা-মাওয়া মহাসড়কে অবস্থিত বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আড়িয়াল খাঁ সেতু অতিক্রম করবে। সেতু তিনটিতে বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে টোল কালেকশন করা হচ্ছে বিধায় যানজটের সৃষ্টি হতে পারে। তাই উদ্বোধনী দিনে টোল আদায় না করার জন্য মন্ত্রিপরিষদ সচিব মৌখিকভাবে অনুরোধ করেছেন।’

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ-চীন মৈত্রী (বুড়িগঙ্গা-১) সেতু থেকে ইজারার মাধ্যমে দৈনিক ১ লাখ ৯৯ হাজার ১৪৬ টাকা, ধলেশ্বরী সেতু থেকে বিভাগীয়ভাবে দৈনিক ৫ লাখ ৭৮ হাজার ১৯১ টাকা এবং আড়িয়াল খাঁ (হাজী শরীয়ত উল্লাহ) সেতু থেকে বিভাগীয়ভাবে দৈনিক ৬২ হাজার ৩৪৪ টাকা টোল আদায় করা হয়। অর্থাৎ তিনটি সেতু থেকে একদিনে সর্বমোট ৮ লাখ ৩৯ হাজার ৬৮১ টাকা টোল আদায় হয়। ২৫ জুন মহাসড়ক যানজটমুক্ত রাখার জন্য টোল আদায় মওকুফ রাখা প্রয়োজন।

অর্থ মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। আগামী রোববার এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রজ্ঞাপন জারি করতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পদ্মা সেতু উদ্বোধনের দিন ৩ সেতুর টোল না নেওয়ার প্রস্তাব

আপডেট টাইম : 07:56:11 pm, Friday, 17 June 2022