কাটাখালী বাস্ট্যান্ডে দ্রুতগতির ট্রাক চাপায় সেলিনা খাতুন নামের ছয় বছরের এক শিশুকন্যা নিহত হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট-রূপসা মহাসড়কের ফকিরহাটের জনবহুল কাটাখালী বাস্ট্যান্ডে দ্রুতগতির ট্রাক চাপায় সেলিনা খাতুন নামের ছয় বছরের এক শিশুকন্যা নিহত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে কাটাখালী বেদেপল্লীর সামনে এদুঘটনা ঘটে।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহম্মদ আলী জানান, উক্ত দিন রাত ৯টার দিকে কাটাখালী বেদেপল্লীর সেলিম শেখের শিশুকন্যা সেলিনা খাতুন রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে। এতে সে ঘটনাস্থলে নিহত হন। ট্রাক চালক আব্দুল্লাহ গাজী (২৮)কে পুলিশ আটক করতে সক্ষম হয়েছেন। আটককৃত চালক সাতক্ষিরা জেলার আশাশনি উপজেলার হকারাবাদ গ্রামের সত্তার শেখের ছেলে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। এ ব্যাপারে বেদেপল্লীর সর্দার মো. ই¯্রাফিল নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মামলা করেছেন।
Md.Liton 











