Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতির উপর বর্বরোচিত হামলা

  • Md.Liton
  • আপডেট টাইম : 10:40:44 pm, Thursday, 30 June 2022
  • 172 বার

যুবলীগ নেতার বিরুদ্ধে খবর প্রকাশের জের

স্টাফ রিপোর্টার:বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ বিশ্বাসের উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে চিতলমারী থানা রোডের স্কুল গেটের সামনে উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলামের ভাতিজা ফেরদাউসের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের মারধরে দেবাশীষ বিশ্বাস গুরুত্বর আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা এক লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। সম্প্রতি চিতলমারী উপজেলার যুবলীগের এক নেতার মদ্য পানের ছবি ভাইরালের সংবাদ প্রকাশের জেরে এ হামলা হয়েছে বলে দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন। আহত দেবাশীষ বিশ্বাসকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত দেবাশীষ বিশ্বাস ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ ও যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার চিতলমারী উপজেলা প্রতিনিধি এবং চিতলমারী উপজেলা প্রেসক্লাব ও কুরমনি সার্বজনিন দ‚র্গা মন্দিরের সভাপতি।

আহত দেবাশীষ বিশ্বাস বলেন, বাজার থেকে এক লক্ষ ৪৫ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলাম। পথিমধ্যে থানার সামনের সড়কে পৌছালে চিতলমারী উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলামের ভাতিজা ফেরদাউসের নেতৃত্বে ৭-৮জন লোক আমার উপর অতর্কিত হামলা করে। আমার শরীরের বিভিন্ন জায়গায় কিলঘুষি মারে। এ সময় তাঁরা আমার কাছে থাকা এক লক্ষ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।দেবাশীষ আরও বলেন, স¤প্রতি চিতলমারী উপজেলা যুবলীগের আহবায়কের মদ্যপান সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়। এই বিষয়টি নিয়ে আমিসহ চিতলমারীর বেশকিছু গণমাধ্যমকর্মী সংবাদ করেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম তাঁর ভাতিজাকে দিয়ে আমার উপর হামলা করিয়েছেন। আমি এর বিচার চাই।

চিতলমারী উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি যতদ‚র শুনেছি একটি মোটরসাইকেল দর্ঘটনা ঘটেছে, তাতে একজন সাংবাদিক আহত হয়েছেন। এই ঘটনার সাথে আমি কোন ভাবেই জড়িত নই।

চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এইচ এম কামরুজ্জামান খান হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক দেবাশিষের খোঁজ খবর নিয়েছেন। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন।

অপরদিকে, সাংবাদিক দেবাশিষের উপর ন্যাক্কারজনক হামলার খবরের পর সাংবাদিকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। তাঁরা জরুরী এক বৈঠকে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান এবং বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতির উপর বর্বরোচিত হামলা

আপডেট টাইম : 10:40:44 pm, Thursday, 30 June 2022