Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

আড়াই বছর পর মোরেলগঞ্জ আওয়ামী লীগের কমিটি ঘোষণা

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:51:27 am, Monday, 4 July 2022
  • 205 বার

কমিটির সভাপতি অ্যাড. আমিরুল আলম মিলন এমপি ও সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন অ্যাড. আমিরুল আলম মিলন এমপি ও সাধারণ সম্পাদক হয়েছেন এম এমদাদুল হক।  রবিবার বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে। ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, সহসভাপতি সরোয়ার হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, শফিকুর রহমান লাল, অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, এইচ. এম মাহমুদ আলী, রবিন দত্ত, মাস্টার সাইদুর রহমান, ইকতিয়ার হোসেন দিলাল ও আব্দুল গফফার হাওলাদার। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে হারুন অর রশিদ, মোজাম্মেল হক ও অ্যাড. তাজিনুর রহমান পলাশকে অর্থ সম্পাদক হয়েছেন পঙ্কজ ঘোষ। ২০১৯ সালের ২৪ নভেম্বর এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দুটি ঘোষণা করা হয়েছিল। করোনা মহামারিসহ দলীয় নানা টানাপোড়েনের কারনে দু’জনকে নিয়ে গঠিত কমিটিই দায়িত্ব পালন করেছে দুই বছর ৭ মাস। এবারের কমিটিতে অধীক আলোচিত মুখ হচ্ছেন কার্যনির্বাহী কমিটির ৩নং সদস্য সোমনাথ দে। জাতীয় পার্টি থেকে তিনি সরাসরি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন। সোমনাথ দে এর আগে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক, জাতীয় সংসদ সদস্য প্রার্থী, মেয়র প্রার্থী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

আড়াই বছর পর মোরেলগঞ্জ আওয়ামী লীগের কমিটি ঘোষণা

আপডেট টাইম : 12:51:27 am, Monday, 4 July 2022