Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে গ্রীষ্মকালীন তরমুজের বাম্পার ফলন

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:01:34 pm, Monday, 25 July 2022
  • 134 বার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে পঞ্চকরনে গ্রীষ্মকালীন তরমুজ চাষে লাভবান সফল কৃষক জাকির শেখ (৫০)। ৮০ শতক জমিতে তরমুজ হয়েছে দেড়শ’ মন। রোপনের ৩ মাসের ব্যবধানে ১ লাখ ১০ হাজার টাকা খরচে বিক্রি করতে পারছেন ৩ লাখ ১২ হাজার ৫শ’ টাকা। এ সফল চাষীর মুখে এখন তৃপ্তির হাসি। সরেজমিনে গিয়ে দেখাগেছে, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ গ্রামের সফল কৃষক জাকির শেখ তার ৮০ শতক জমিতে এ বছরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে জিকে বিএসপি প্রকল্পের অফসিজন (গ্রীষ্মকালীন) তরমুজ উৎপাদন প্রদর্শণীর মাধ্যমে দেড় হাজার তরমুজের চারা রোপন করে ৮০-৯০ দিনের ব্যবধানে দেড়শ’মন তরমুজ উৎপাদন করেছেন।

সফল চাষী মো. জাকির শেখ বলেন, গত ২ বছর ধরে এ অঞ্চলে তিনি তরমুজের চাষ শুরু করেছেন। ভাল লাভবানও হচ্ছেন। কৃষি বিভাগ থেকে বিনামূল্যে সার ও বীজ দিয়েছেন। পাকিজা (বাংলালিংক), বøাগ জয়েন্ট (কালো), মধু মালা (হলুদ) ও এসআর (ছোট ছোট কালো রংয়ের) ৪ প্রজাতের তরমুজ উৎপাদনে বাম্পার ফলন হয়েছে। গত বছরেও খরিপ-১ দুইশ’ ফলন্ত গাছ শত্রæতামূলকভাবে কেটে ফেলেছে রাতের আধারে। তার পরেও হাল ছারেনি এবারেও গড়ে আড়াই কেজি ওজনের প্রায় তিন হাজার পিচ তরমুজ বাজারে বিক্রি করতে পারবেন তিনি।

এ বিষয়ে পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, জাকির শেখ একজন সফল চাষী। তিনি বাগেরহাট জেলার একজন দৃষ্টান্ত, প্রতিদিন তার এ ক্ষেত দেখতে দূর-দূরান্ত থেকে অনেক কৃষকরা আসেন এবং উদ্বুদ্ধ হন।

সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা দিপষ্কর সমাদ্দার বলেন, কৃষক জাকির শেখকে প্রথমে ইউটিউবের মাধ্যমে তরমুজ চাষের পদ্ধতি দেখানো হয়েছে। পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে আগ্রহ করে চাষ শুরু করেছেন। তবে কৃষি অফিস থেকে নির্দিষ্ট সময়ে পোকা মাকড় দমনে পরামর্শ বীজ সার সহায়তা প্রদান করা হয়েছে। বাম্পার ফলন দেখে নতুন নতুন চাষীদের দিন দিন আগ্রহ বাড়ছে।
এ সর্ম্পকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী বলেন, গ্রীষ্মকালীন অফসিজন তরমুজ চাষে কৃষক জাকির একজন সফল চাষী। তবে, মোড়েলগঞ্জ উপজেলায় এবারে ১০টি ইউনিয়নের আরও ১১ জন চাষীকে এ প্রদর্শনীর আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে পঞ্চকরণসহ বলইবুনিয়া, হোগলাবুনিয়া, খাউলিয়া, দৈবজ্ঞহাটী ও মোড়েলগঞ্জ সদর ইউনিয়নে ২ হেক্টর জমিতে তরমুজের বীজ বপন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে গ্রীষ্মকালীন তরমুজের বাম্পার ফলন

আপডেট টাইম : 06:01:34 pm, Monday, 25 July 2022