Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

তিন ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে ডুবলো সুন্দরবন

  • Md.Liton
  • আপডেট টাইম : 04:23:08 pm, Sunday, 14 August 2022
  • 149 বার

মোংলা প্রতিনিধি :
তিন ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে ডুবলো পুরো সুন্দরবন জলোচ্ছ্বাসে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র প্লাবিত।বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে তিন ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন ও উপকূল এলাকা। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ পুরো বনাঞ্চল। ডুবছে উপকূল এলাকাও। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বুধ ও বৃহস্পতিবার দুই-আড়াই ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে সুন্দরবন প্লাবিত হলেও শুক্রবার তিন ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে পুরো সুন্দরবন। এতে করমজলের রাস্তাঘাটসহ বনাঞ্চলে পানি থৈথৈ করছে। তবে এখন পর্যন্ত প্রজনন কেন্দ্রের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। শুক্রবারও স্বাভাবিক জোয়ারের তুলনায় অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে সুন্দরবনের উপকূল।

তিনি আরও বলেন, স্থল নিম্নচাপটি ভারতের মধ্যদেশে গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে শনিবার থেকে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

তিন ফুটের অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে ডুবলো সুন্দরবন

আপডেট টাইম : 04:23:08 pm, Sunday, 14 August 2022