Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

পিঁপড়ার থেকে বাঁচার উপায়

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:09:58 am, Friday, 2 September 2022
  • 173 বার

নিউজ ডেস্ক:চিনির বয়াম অথবা ঢেকে রাখা খাবারে পিঁপড়া আক্রমণ হবেই। ঘর কাঁচা হোক বা পাকা, পিঁপড়া মিলবে সব জায়গাতেই। অনেকের বিছানাতেও হানা দেয় তারা।পিঁপড়ার অত্যাচার থেকে বাঁচতে অনেকেই বাজারের নানা রকম ওষুধ ব্যবহার করে থাকেন। কিন্তু সেগুলোও সবসময় কাজ আসে না। তবে বাড়িতে শিশু থাকলে এগুলো ব্যবহার না করাই ভালো। আমাদের রান্নাঘরেই এমন কিছু জিনিস পাওয়া যায়, যা দিয়ে খুব সহজে পিঁপড়া তাড়ানো যায়।

চলুন জেনে নেই ঘরোয়া পদ্ধতিতে পিঁপড়া তাড়ানোর কিছু উপায়।

তেজপাতা

পিঁপড়া তাড়ানোয় তেজপাতা খুব কার্যকরী। তেজপাতার গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না। তাই তেজপাতা গুঁড়া করে ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিন। এতে পিঁপড়া ঘরে আসবে না।

লবঙ্গ

চিনির কৌটায় কয়েকটি লবঙ্গ রেখে দিন। এতে সেখানে পিঁপড়া হানা দেবে না। এছাড়া বই রাখার সেলফে একটি টুকরো কাপড়ে কিছু লবঙ্গ ও দারচিনি মুড়িয়ে রেখে দিলে পিঁপড়ার উপদ্রব কমে যাবে।

পুদিনা পাতা

সামান্য থেতলিয়ে পুদিনা পাতা রান্নাঘর ও মেঝের কোণের অংশগুলোতে রাখা যেতে পারে। কারণ পুদিনা পাতার কড়া গন্ধ মোটেই পছন্দ নয় পিঁপড়াদের। এছাড়া পুদিনা তেল পানির সঙ্গে মিশিয়ে ঘরে স্প্রে করলেও পিঁপড়ার উপদ্রব কমবে।

নিমপাতা

ঘর মোছার সময় পানিতে নিমপাতা বাটা মিশিয়ে নিন। এতে শুধু পিঁপড়া নয়, মশা-মাছিও দূর হবে।

কর্পূর

ঘরের কোথাও গর্ত থাকলে, সেখানে কর্পূর দিন। দেখবেন পিঁপড়ার আনাগোণা কমে যাবে।

সরিষার তেল

অনেকে পিঁপড়া তাড়ানোর জন্য কেরোসিন তেল দিয়ে ঘর মোছেন। কিন্তু কেরোসিনের চেয়ে এই কাজে সরিষার তেল ভালো ফল দেয়। তাই ঘর মোছার পানিতে কয়েক ফোঁটা সরিষার তেল মিশিয়ে নিন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

পিঁপড়ার থেকে বাঁচার উপায়

আপডেট টাইম : 01:09:58 am, Friday, 2 September 2022