Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

যে কারণে মেয়েদের জামায় পকেট থাকে না

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:39:07 am, Friday, 2 September 2022
  • 173 বার

লাইফস্টাইল ডেস্ক:মেয়েদের পোশাকে কেন পকেট থাকে না? এই প্রশ্ন অনেকের মনেই উঁকি দেয়। কিন্তু যদি থাকতো, তাহলে কত সুবিধাই না হত! এখন অনেক ব্র্যান্ড তাদের কুর্তায় বা ট্রাউজারে পকেট ডিজাইন করা শুরু করেছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন, কেন মেয়েদের কোনো জামায় পকেট থাকে না? কী কারণ রয়েছে এর পিছনে? চলুন জেনে নেওয়া যাক-

সৌন্দর্য নষ্ট হবে

টি-শার্টে পকেট থাকুক, এরকম দাবি কেউ জানাচ্ছেন না। কিন্তু ড্রেসে, স্কার্টে, কুর্তায় বা ট্রাউজারে তো পকেট থাকতেই পারে। প্রাচীন সময়ে যখন মহিলাদের শার্ট বা টপ ডিজাইন করা হত, তখন সেই শার্টে বা টপে কোনো পকেট যোগ করা হত না। তখন মনে করা হতো, যদি মেয়েদের জামায় পকেট থাকে, তাহলে সেই পকেটে তারা কিছু না কিছু রাখবেনই। আর এই কারণে তাদের ‘সৌন্দর্য’ খারাপ হয়ে যাবে বলে মনে করতেন সেই সময়ে ডিজাইনাররা। সেই জন্য পোশাকে পকেট দেওয়া হত না। আর মহিলারাও সেই ধরনের পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন।

বৈজ্ঞানিক কারণ

ঠিক কী কারণে মেয়েদের পোশাকে পকেট থাকে না? এর পিছনে নানা কারণ সন্ধান করে থাকেন অনেকেই। আসলে এর পিছনে কোনও বৈজ্ঞানিক কারণ নেই! কিন্তু পুরনো মানসিকতাই এর সঙ্গে জড়িয়ে আছে। প্রাচীন সময়ে যেহেতু পকেট রাখা হত না, সেই সময় থেকেই একই বিষয় চলে আসছে। যদিও বর্তমানে মেয়েদের এর প্রতিবাদ করেছেন। তারা পোশাকে পকেট রাখার দাবিও জানিয়েছেন। এখন মহিলারা নিজেদের পছন্দ মতো পোশাকে পকেট যোগ করেন। সেরকম ধরনের পোশাক পরেন, যা তাদের নিজের পছন্দ।

সময়ের পালাবদল

গত শতাব্দীতেও সব মেয়েদের চাকরিজীবী ছিলেন না। তাদের নিজেদের টাকা বহন করার কোনো অধিকার ছিল না। তারা সব সময়ই বাড়ির পুরুষ সদস্যের উপর নির্ভরশীল ছিলেন। তাই তাদের পোশাকে পকেট রাখারও প্রয়োজন ছিল না। কারণ তাদের পকেটে টাকা রাখার কোনো প্রয়োজন ছিল না।

এরপর মেয়েরা হাতব্যাগ বা হ্যান্ডব্যাগ কিংবা পার্স ব্যবহার করতে শুরু করেন। তাতেই নিজেদের সামগ্রী রাখা শুরু করেন। তাই পোশাকে পকেট ফিরিয়ে আনার বা দেওয়ার কোনও প্রয়োজন পড়েনি। কিন্তু এখন মহিলারা নিজেদের পছন্দমতো পোশাক পরেন। সেখানে তারা পকেট রাখতেও পারেন আবার নাও পারেন, এটা একান্তই নিজের পছন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

যে কারণে মেয়েদের জামায় পকেট থাকে না

আপডেট টাইম : 01:39:07 am, Friday, 2 September 2022