Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের

বাগেরহাটে ছিনতাই চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:36:13 pm, Monday, 12 September 2022
  • 124 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাট শহরের হরিণখানা এলাকা হতে এক মহিলার লকেটসহ স্বর্ণের চেইন ছিনতাই চক্রের মূলহোতাসহ ৪ জনকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। রবিবার রাতে গোপালগঞ্জ পৌর ও টুঙ্গিপাড়া থানা এলাকা অভিযান চালিয়ে ছিনতাই হওয়া লকেটসহ ১ ভরি ৭ আনা ওজনের স্বর্ণের চেইনও উদ্ধার করেছে র‌্যাব। এসময়ে ছিনতাইকারীদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ১টি মোটরসাইকেল, নগদ ৪৪ হাজার ৯৮০টাকা, ১টি চাকু ও ২টি মোবাইল ফোন জব্দ করেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৬ এর পক্ষ থেকে প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ৪ জনের মধ্যে ৩ জন হচ্ছে ছিনতাইকারী। তারা হলেন, ছিনতাইকারী দলনেতা বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের মো. রুহুল আমিন (২৬), মো. আব্দুল আহাদ (২০), গোপালগঞ্জের পাঠগাঁ সরদার পাড়া এলাকার আলিম শেখ (২২) ও ছিনতাই হওয়া স্বর্ণের চেইনের ক্রেতা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারের মা জুয়েলার্সের মালিক ও দাবিয়াকুল গ্রামের বাসিন্ধা বিবেক বৈরাগী (৪২)।

র‌্যাব জানায়, গত ৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মটরসাইকেলে আসা ছিনতাইকারীরা বাগেরহাট শহরের হরিণখানা এলাকা হতে এক মহিলার লকেটসহ স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায়। পিসি কলেজ রোডের বাসিন্দা ভুক্তভোগী নিজে বাদী হয়ে বাগেরহাট জেলার সদর থানায় এবং র‌্যাব-৬, খুলনা বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এরপর থেকে আসামিদের গ্রেফতারে র‌্যাব-৬ ছায়া তদন্তসহ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে ছিনতাইকারীদের অবস্থান জানতে পেরে রবিবার রাতে গোপালগঞ্জ পৌর ও টুঙ্গিপাড়া থানা এলাকা অভিযান চালিয়ে ছিনতাই চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার ও ছিনতাই হওয়া লকেটসহ স্বর্ণের চেইন উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বাগেরহাট সদর ও গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও র‌্যাব জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ

বাগেরহাটে ছিনতাই চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

আপডেট টাইম : 06:36:13 pm, Monday, 12 September 2022