Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:21:13 pm, Thursday, 15 September 2022
  • 149 বার

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদরে এবার স্কুল চলাকালীন শিক্ষার্থীদের সামনে প্রধান শিক্ষককে মারপিট করেছে একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মগরা এলাকার কে. জে. এস পি ইউ স্কুল এন্ড কলেজে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। আহত প্রধান শিক্ষক আনন্দ কুমার পালকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।

এ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালে গেলে আহত প্রধান শিক্ষক আনন্দ পাল জানান, দুপুরে বিদ্যালয়ের ল্যাবরেটরিতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নলিনী রঞ্জন তাকে উদ্দেশ্যমূলক এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ করেন। তিনি বলেন ২০১৯ সালের ২৯ আগস্ট আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। এরপর থেকেই সহকারী প্রধান শিক্ষক আমাকে হুমকি দিয়ে বলে এই পদে আমার আসার কথা, আপনি কিভাবে চাকরি করেন আমি দেখব। সেই কারণে আজকে আমাকে শিক্ষার্থীদের সামনে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।

এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করে সহকারী প্রধান শিক্ষক নলিনী রঞ্জণ জানান, ওই প্রধান শিক্ষক তিন বছর ধরে বেতন পান না। অফিশিয়াল বিভিন্ন হিসেবের কোনো সঠিক তথ্য তার কাছে নেই।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে শুনেছি। পুলিশ ওই বিদ্যালয় পরিদর্শন করেছে। কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

আপডেট টাইম : 06:21:13 pm, Thursday, 15 September 2022