বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদে খাড়াপাড়া আমানের পোল এলাকায় স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুনরায় মারামারি শুরু করলে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।হাসপাতালে চিকিৎসিাধীন আহতরা হলেন, হাবিব (৪৫), তৌফিক (৪০) ও জিহাদ (২৫)।
হাসপাতাল সূত্র ও থানা পুলিশ জানায়, বাগেরহাট সদর উপজেলার বাদে কাড়াপাড়া এলাকার আমানেরপোল গ্রামের হাবিব শেখ, তৌফিক ও জিহাদ দের সাথে একই এলাকার ইয়াসিন, মোস্তাইন বিল্লাহ ও বাবুল মিয়াদের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ মারামারির ঘটনা ঘটে। মারামারিতে আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যার দিকে উভয় পক্ষ বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ হাসপাতালে এসে উভয় পক্ষকে শান্ত করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজিজুল ইসলাম জানান, কোনো পক্ষ থানায় অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।
Md.Liton 











