Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে সদ্য খননকৃত নদী ভরাট করে দখলের অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:04:05 pm, Monday, 19 September 2022
  • 106 বার

চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের পাশ দিয়ে বহমান সদ্য খননকৃত মরা চিত্রা নদী দখলের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। নদী দখলমুক্ত করার জন্য রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চিতলমারী বাজারের মোহাম্মদ নাজমুল হোসেন এ অভিযোগ দায়ের করেন। খনন হতে না হতেই প্রভাশালী কর্তৃক পাইলিং করে নদীর মধ্যে দখলের ঘটনায় এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রীয়া বিরাজ করছে।

এলাকাবাসির পক্ষে অভিযোগকারী মোহাম্মদ নাজমুল হোসেন বলেন, ‘২৫৬ কোটি টাকা ব্যয়ে চিতলমারীর ৩ টি নদী ও ৫৫ টি খাল‘ খননের কাজ চলছে। তার মধ্যে চিত্রা নদী অন্যতম। চিত্রা নদীটি সদ্য খনন হয়েছে। খনন কাজ শেষ হতে না হতেই চিতলমারী সদর বাজারের মৃত-নুর মোহাম্মদ তালাকদারের ছেলে প্রভাবশালী মোহাম্মদ মুজিবর তালুকদার সম্পূর্ণ গায়ের জোরে চিতলমারী ইউনিয়ন ভূমি অফিসের পিছনে চিত্রা নদীর মধ্যে পাইলিং করে নদী ভরাট করে দখল করছেন। এ ছাড়া তিনি চিতলমারী ইউনিয়ন ভূমি অফিসের পিছনের সরকারি জায়গাও চাষবাদ করে করে ভোগ দখল করছেন। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করায় নদী দখল মুক্ত করতে আমি এলাকাবাসির পক্ষে ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।’

অভিযুক্ত মোহাম্মদ মুজিবর তালুকদার বলেন, ‘ওই জায়গা আমি ভরাট করেছি শিম গাছ লাগানোর জন্য। তাতে কার কি ক্ষতি হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, ‘অভিযোগটি এখনো হাতে পাইনি। আমার গুরুত্বের সাথে বিষয়টি দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে সদ্য খননকৃত নদী ভরাট করে দখলের অভিযোগ

আপডেট টাইম : 07:04:05 pm, Monday, 19 September 2022