Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে দুমড়ে মুচড়ে গেছে মেরিনের প্রশিক্ষণ গাড়ি

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:38:00 pm, Tuesday, 20 September 2022
  • 154 বার

স্টাফ রিপোর্টার,বাগেরহাট:

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটে চলমান স্কিল-২১ প্রকল্পের প্রশিক্ষণ গাড়ি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার (১৯সেপ্টেম্বর) বিকেলে এক দূর্ঘটনায় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে গাড়িটি কিভাবে বা কে চালাতে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে এর সঠিক কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। পেশাদার চালক তৈরির লক্ষ্যে ২০২১ সালের শেষের দিকে স্কিল-২১ প্রকল্পের অধীনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটে দুটি গাড়ি বরাদ্দ দেওয়া হয়। এরপর থেকে প্রশিক্ষণ কাজে গাড়ি দুটি ব্যবহৃত হচ্ছিল। বৃহস্পতিবার গাড়ি চালানোর প্রশিক্ষক সাকিবুল হাসান ছুটিতে যায়। এরপর ওই গাড়িটি মেরিনের একজন ইন্সট্রাকটর অভিষেক সরকারের দায়িত্বে ছিল। ছুটি থেকে এসে প্রশিক্ষক গাড়িটি দুমড়ে-মুচড়ে অবস্থায় কাপড় দিয়ে আবৃত দেখতে পান।

মেরিনের বিভিন্ন সূত্রের সাথে কথা বলে দূর্ঘটনার ভিন্ন ভিন্ন কারণ জানা যায়। কেউ বলছে ছাত্ররা ক্রিকেট খেলার জন্য সরাতে যেয়ে দেয়ালে আঘাত করেছে। তবে ছাত্রদের নাম বলতে রাজি হননি, দায়িত্বশীল কোন কর্তৃপক্ষ। আবার কেউ বলছে আব্দুল ওয়াদুদ নামের একজন ইনস্ট্রাক্টর চালাতে যেয়ে দূর্ঘটনা ঘটিয়েছেন।

ইনস্ট্রাক্টর আব্দুল ওয়াদুদ বলেন, আমি গাড়িটি চালাইনি। আমার দ্বারা গাড়িটি ক্ষতিগ্রস্থও হয়নি। একজন শিক্ষার্থী গাড়িটি সরাতে গিয়ে এই দূর্ঘটনা ঘটিয়েছে।

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজি বাগেরহাটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউল হক বলেন, শুনেছি একজন শিক্ষার্থী গাড়িটি ভেঙ্গেছে। তবে কোন শিক্ষার্থী তা জানাতে পারেননি তিনি। এছাড়া সরকারি সম্পদ ক্ষতিগ্রস্থকারীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। গাড়িটি মেরামতের জন্য গ্যারেজে রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে দুমড়ে মুচড়ে গেছে মেরিনের প্রশিক্ষণ গাড়ি

আপডেট টাইম : 05:38:00 pm, Tuesday, 20 September 2022