Dhaka , Saturday, 19 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

অপদ্রব্য পুশ করা ৩ হাজার কেজি চিংড়ী জব্দ, জরিমানা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:59:30 pm, Thursday, 29 September 2022
  • 111 বার

বাগেরহাট প্রতিনিধি:

খুলনা র‌্যাব-৬ এর আকস্মিক অভিযানে অপদ্রব্য (জেলি) পুশ করা তিন হাজার কেজি চিংড়ী জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য আড়ৎদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোঁপন খবরের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ সদর কোম্পানির বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত খুলনার ডুমুরিয়া এলাকায় বিভিন্ন মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ডুমুরিয়ার মেসার্স সোনার বাংলা মৎস্য আড়ত থেকে তিন হাজার কেজি জেলি পুশ করা চিংড়ী জব্দ করে। অবৈধভাবে চিংড়ী মাছে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ আইন (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) ২০২০ এর ৩৩ ধারা মোতাবেক মেসার্স সোনার বাংলা মৎস্য আড়ৎ এর মালিক গাজী ইসহাককে (৬৮) ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উক্ত মৎস্য আড়ৎ হতে জব্দ করা অপদ্রব্য পুশকৃত তিন হাজার কেজি চিংড়ি মাছ ধ্বংস করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে দেয়া এক মেইল বার্তায় এ সংবাদ জানানো হয়। জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তি তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়।

অপরদিকে র‌্যাব-৬ এর একটি দল এর আগে খুলনার রুপসায় চিংড়ীতে জেলি পুশকরাকালে নুর ইসলাম নামের একজন অসাধু ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পাঁচ কেজি জেলিসহ জব্দকৃত চিংড়ী জনসম্মুখে ধবংস করা হয় বলেও র‌্যাবের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

অপদ্রব্য পুশ করা ৩ হাজার কেজি চিংড়ী জব্দ, জরিমানা

আপডেট টাইম : 05:59:30 pm, Thursday, 29 September 2022