Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

চার বছর পর সিনেমায় পূর্ণিমা

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:47:03 pm, Thursday, 29 September 2022
  • 103 বার

ডেস্ক রিপোর্ট:
চার বছর পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা পূর্ণিমা। নাম ‘আহারে জীবন’। গেল বৃহস্পতিবার ছবিটিতে চুক্তিবদ্ধ হন তিনি। ছবিটি পরিচালনা করবেন ছটকু আহমেদ। অভিনয়ের জন্য পূর্ণিমা সর্বশেষ চুক্তিবদ্ধ হন ‘জ্যাম’ ছবিতে। ২০১৮ সালের জুলাই মাসে ছবিটির কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি শুটিং।

নতুন ছবিতে পূর্ণিমার চরিত্রের নাম ‘দোলা’। তিনি বলেন, ‘এখন তো কাজ কম করা হয়। পছন্দমতো চিত্রনাট্য না পেলে কাজ করি না। তাই অনেক দিন সিনেমায় কাজ করা হয়নি। এই ছবির গল্প, চরিত্র আমার পছন্দ হয়েছে।’ পরিচালক ছটকু আহমেদের সঙ্গে পূর্ণিমার এটি প্রথম কাজ।

কাজটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ছটকু ভাই একজন গুণী নির্মাতা। আমি যখন টানা সিনেমায় অভিনয় করতাম, বেশ কয়েক বার ছটকু ভাইয়ের সঙ্গে কাজের ব্যাপারে কথা হয়। কিন্তু ব্যাটে-বলে মেলেনি। এবারের কাজটি করার জন্য যখন বলেন, গল্প শুনি। শোনার পর বেশ ভালো লাগল। এ ছাড়া এ ছবিতে আমার সহশিল্পী ফেরদৌস ও মিশা ভাই কাজটি করার জন্য আমাকে উৎসাহিত করেছেন।’

২০২০ সালের মার্চে বাংলাদেশে করোনা মহামারির প্রকোপ শুরু হয়। তখন অফিস, আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অনেক কিছু বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে চারপাশ। এমনকি মানুষজনও ঘর থেকে বের হচ্ছিল না। সেই সময়কার পরিস্থিতি নিয়েই ‘আহারে জীবন’ ছবির গল্প। পরিচালক জানালেন, আগামী ১৬ অক্টোবর থেকে ঢাকায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানে তৈরি এ ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস। ছবিতে আরও আছেন মিশা সওদাগর, তুষার খান প্রমুখ। ছবিটির কাহিনি, সংলাপ আর চিত্রনাট্য পরিচালকের। পূর্ণিমা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘গাঙচিল’ ছবিটি। চলতি বছর মুক্তি পেতে পারে ছবিটি। এ ছবিতে পূর্ণিমার সহশিল্পী ফেরদৌস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

চার বছর পর সিনেমায় পূর্ণিমা

আপডেট টাইম : 06:47:03 pm, Thursday, 29 September 2022