Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

২৪ অক্টোবর থেকে যেসব ফোনে আর হোয়াটসঅ্যাপ চালানো যাবে না

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:44:36 am, Sunday, 2 October 2022
  • 107 বার

নিউজ ডেক্স:
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক আপডেট ফিচার আনছে সাইটটি। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ঘোষণা দিয়েছে কিছু ফোনে আর চালানো যাবে না অ্যাপটি। আগামী ২৪ অক্টোবর থেকেই এটি কার্যকর হবে। আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। কারণ আইফোন ১০ ও ১১ সিরিজের ফোনগুলোতে আর অ্যাপটি ব্যবহার করা যাবে না বলেই জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

ডব্লুএবিটাইনফোর একটি রিপোর্টে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ এরই মধ্যে সেই সব আইফোন ব্যবহারকারীদের সতর্ক করতে শুরু করেছে, যেগুলো আইওএস ১০ ও আইওএস ১১ সাপোর্ট করে। তবে ওই সব আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে না পারলে নতুন আইফোন কিনতে হতে পারে। আবার কিছু ক্ষেত্রে পুরোনোটাতেই চালাতে পারবেন। যদিও তা নির্ভর করবে ব্যবহারকারীর কাছে কোন আইফোন মডেল রয়েছে তার উপর।

হোয়াটসঅ্যাপ বলছে, মেসেজিং অ্যাপটি ব্যবহার করে যেতে আইওএস ১০ ও আইওএস ১১ সাপোর্টেড ডিভাইসের ব্যবহারকারীদের আইওএস ১২-তে আপগ্রেড করে নিতে হবে। অন্যদিকে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ৪.১ বা তার পরবর্তী কোনো ভার্সন আপডেট করে নিতে হবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ব্যবহার করতে। এবারই প্রথম নয়। গত বছর অক্টোবরে এমন ঘোষণা দিয়েছিলো হোয়াটসঅ্যাপ। তবে এবার মাত্র দুটি ফোনের জন্য এই ব্যবস্থা হলেও সেবার একসঙ্গে ৪৩টি ফোনে বন্ধ করা হয়েছিলো এই অ্যাপের অ্যাক্সেস।

মূলত কিছু দিন পর পরই হোয়াটসঅ্যাপ অ্যাপের মিনিমাস সিস্টেম রিকোয়ারমেন্ট আপডেট করে। যার ফলে কিছু কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর কাজ করে না। এজন্য পুরোনো মডেলের ফোনগুলোতে হোয়াটসঅ্যাপের আপগ্রেড ভার্সন কাজ করে না। সূত্র: লাইভমিন্ট

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

২৪ অক্টোবর থেকে যেসব ফোনে আর হোয়াটসঅ্যাপ চালানো যাবে না

আপডেট টাইম : 12:44:36 am, Sunday, 2 October 2022