নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া তামার তারসহ তিন চোরকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (০৩ অক্টোবর) রামপাল থানাধীন তমা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫৫ কেজি তামার তার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা। এছাড়া চোরদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা জব্দ করে র্যা ব সদস্যরা।
আটককৃতরা হলেন, রামপাল উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মোঃ মনিরুজ্জামান ওরফে জামাল শেখ(৫৮), আদাঘাট এলাকার মোঃ ফরিদ শেখ (৪৫) ও আল-আমিন শেখ(২৪)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করি। অভিযান চালিয়ে তামার তারসহ তিন চোরকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Dhaka
,
Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান
বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই
বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের
রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ তিন চোর আটক
-
Md.Liton - আপডেট টাইম : 05:41:10 pm, Tuesday, 4 October 2022
- 127 বার
জনপ্রিয় সংবাদ










