Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

সড়কের পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:02:05 pm, Thursday, 3 November 2022
  • 202 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (২ নভেম্বভর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরেে বাজার এলাকায় পুরাতন সড়কের পাশে থাকা এসব স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এসময় সড়ক বিভাগের ১০ কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়। সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব অনিন্দিতা রায়ের পরিচালনায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন জানান, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান একটি প্রক্রিয়া। আমরা উচ্ছেদ অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ ও মাইকিং করে সতর্ক করেছি। এরপরেও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনা অপসারণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সড়কের পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট টাইম : 06:02:05 pm, Thursday, 3 November 2022