বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আ. সাত্তার ওরফে তায়েব আলী সানা (৬১) নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। সোমবার দুপুরে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আঃ সাত্তার ওরফে তায়েব আলী সানা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একসরা গ্রামের মনির উদ্দিন সানার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট জেলা মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দ্শক এস এম আশরাফুল আলম বলেন, সোমবার দুপুরে বাগেরহাট পৌরসভাধীন খারদ্বার এলাকা থেকে আব্দুর ছত্তার নামে একজনকে আটক করে ডিবি পুলিশ । তার কাছ থেকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রাখা ২১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ছত্তার দীর্ঘদিন যাবত সুন্দরবনে প্রবেশ করে অবৈধভাবে হরিণ শিকার করে বিভিন্ন স্থানে মাংস বিক্রয় করে আসছে। সে সুন্দরবনের বন্যপ্রাণী নিধন চক্রের সদস্য ও পেশাদার হরিণ শিকারী। আঃ ছত্তারের বিরুদ্ধে এর আগেও বাগেরহাট থানায় বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইনে মামলা রয়েছে। মামলা দায়েরপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে ২১ কেজি হরিণের মাংসসহ আটক-১
-
Md.Liton - আপডেট টাইম : 06:06:33 pm, Monday, 7 November 2022
- 216 বার
জনপ্রিয় সংবাদ












