নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:বাগেরহাটে কমিউনিটির নেতৃত্ব উদ্বোধন, জলবায়ু ঝুকি হ্রাস, জলবায়ু সহনশীলতা ও স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে কমিউনিটি লেড ইনোভেশন ফর ক্লাইমেট রিস্ক মিটিগেশন ইন বাংলাদেশ (ক্লাইম্ব) শীর্ষক প্রকল্প শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভার মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় আরও বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ শাহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাফিজ আল আসাদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মন্ডল, জেলা তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, কেয়ার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার তৈয়ব আলী প্রামানিক, রুপান্তরের পরিচালক ফারুক আহমেদ, প্রোগ্রাম ব্যবস্থাপক আলমগীর হোসেন মীরু প্রমুখ।
কেয়ার বাংলাদেশের সহযোগিতা ও রুপান্তরের বাস্তবায়নে ২ কোটি ৩১ লক্ষ ৪৭ হাজার ৮৮৯ টাকা ব্যয়ে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ও রায়েন্দা ইউনিয়নের কমিউনিটির নেতৃত্ব উদ্বোধন, জলবায়ু ঝুকি হ্রাস, জলবায়ু সহনশীলতা ও স্থানীয় ক্ষমতা বৃদ্ধিতে এই প্রকল্প কাজ করবে। ২০২৫ সালের ৩১ আগস্ট এই প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে।
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
বাগেরহাটে জলবায়ু সহনশীলতা ও স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প
-
Md.Liton - আপডেট টাইম : 06:54:46 pm, Thursday, 24 November 2022
- 92 বার
জনপ্রিয় সংবাদ












