Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ছুরিকাঘাতে কিশোর নিহত, প্রতিবন্ধী দোকানি গ্রেফতার

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:06:26 pm, Saturday, 10 December 2022
  • 150 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে রুবেল সমাদ্দার (২৫) নামের এক বাক প্রতিবন্ধী দোকানীর ছুরিকাঘাতে টুটুল হাওলদার(১৪) নামের এক নিহত হয়েছেন। শুক্রবার (০৯ ডিসেম্বর) রাতেউপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিসাখালী গ্রামে রুবেলের দোকানের সামনে এই ঘটনা ঘটে। এদিকে নিহতের ঘটনায় শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মোংলা উপজেলার চায়না মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের অদূরে রাস্তার পাশে পুতে রাখা হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুড়ি ও টর্চ লাইট উদ্ধার করেছে পুলিশ। তবে এঘটনায় এখনও মামলা দায়ের করেনি নিহতের পরিবার।
নিহত টুটুল গুলিশাখালী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। টুটুল তার বাবার সাথে এলাকায় ছোটখাট কাজ করতেন।
গ্রেফতার রুবেল সমাদ্দার একই এলাকার আলমগীর সমাদ্দারের ছেলে। রুবেল বাড়ির পাশে চা ও মুদি দোকান দিতেন।
প্রতক্ষদর্শী সাব্বির নামের এক যুবক বলেন, কয়েকদিন আগে দোকানের সামনে বসা অবস্থায় টুটুলকে ইসারা দিয়ে ডেকেছিল রুবেল। তখন টুটুল সারা না দেওয়ায় রুবেল টুটুলের শরীরে পানি ছুরে মারে। এই নিয়ে দুজনের মাঝে মারামারি হয়। বিষয়টি তখন সমাধান হয়ে যায়। কিন্তু শুক্রবার (০৯ ডিসেম্বর) রাতে টুটুল রুবেলের দোকানের সামনে বসা ছিল। দোকানের সামনের লোকজন কমে গেলে রুবেল হঠাৎ করে টুটুলকে ছুরি মেরে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় টুটুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা.রায়হানা ফেরদৌসী দোলা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে স্থানীয় গ্রাম পুলিশ মোঃ ওয়াদুদ হাওলাদার বলেন, পূর্বের মারামারির জেরে বাক প্রতিবন্ধী দোকানী রুবেল সমাদ্দার টুটুলকে ছুরিকাঘাত করেছে। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে।
নিহতের বাবা আব্দুল বারেক হাওলাদার বলেন, আমার একমাত্র ছেলে সন্তান টুটুলকে যারা মেরেছে, আমি তাদের ফাঁসি চাই। ছেলে হারানোর কষ্ট জীবনে ভুলতে পারবনা বলে কান্নায় ভেঙ্গে পড়েন এই বাবা।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ছুড়িকাঘাতে নিহতের ঘটনার পর থেকে ঘাতককে আটক করতে পুলিশ অভিযান শুরু করে। শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মোংলা উপজেলার চায়না মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের অদূরে রাস্তার পাশে পুতে রাখা হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুড়ি ও টর্চ লাইট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ছুরিকাঘাতে কিশোর নিহত, প্রতিবন্ধী দোকানি গ্রেফতার

আপডেট টাইম : 07:06:26 pm, Saturday, 10 December 2022