Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে যুবলীগের চেক পোস্ট থেকে সাংবাদিকের উপর হামলা

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:20:04 pm, Saturday, 10 December 2022
  • 157 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে এসএম সাইফুল ইসলাম কবির (৪৮) নামের এক সাংবাদিককে মারধর করেছে যুবলীগের নেতাকর্মীরা।শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মাঝিবাড়ি এলাকায় বিএনপির সমাবেশে যেতে বাঁধা দেওয়ার জন্য করা চেক পোস্টে দায়িত্বরত যুবলীগকর্মীরা এই হামলা করেন। এসময় এসএম সাইফুল ইসলাম কবিরের স্ত্রী সাথী ইসলাম, বড় ভাই আব্দুল রব ফকির ও অটো চালক অহিদুলকেও মারধর করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ লোহার রড ও লাঠি উদ্ধার করেছে।

বাগেরহাটে যুবলীগের চেক পোস্ট থেকে সাংবাদিকের উপর হামলা
মারধরের শিকার এসএম সাইফুল ইসলাম কবির দৈনিক অবজারভার পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি এবং উপজেলার ভাইজোড়া এলাকার বাসিন্দা। সে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সাংবাদিক এসএম সাইফুল ইসলাম কবির বলেন, পারিবারিক কাজ সেরে অটোতে করে স্ত্রী ও বড় ভাইকে নিয়ে মোংলা থেকে ফিরছিলাম। পথিমধ্যে মাঝিবাড়ি এলাকায় পৌছালে নিশানবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সুমনের নেতৃত্বে আমাদের অটো আটকে দেওয়া হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও সুমনসহ আরও কয়েকজন আমাকে মারধর করে। আমার স্ত্রী, আমার বড় ভাই ও অটো চালককেও মারধর করে তারা।
এসএম সাইফুল ইসলাম কবিরের স্ত্রী সাথী ইসলাম বলেন, আমরা কোন কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের উপর হামলা করে। আমার স্বামীকে ওরা অটো থেকে টেনে বের করে নেওয়ার চেষ্টা করে। আমি অনেক কষ্টে ধরে রেখেছি। আমরাতো আওয়ামী পরিবার আমাদের কি দোষ, যে পথে ঘাটে মার খেতে হবে।
মারধরের বিষয়টি এড়িয়ে গিয়ে যুবলীগ নেতা সাব্বির হোসেন সুমন বলেন, একটি ভুল বোঝাবুঝি হয়েছে। এজন্য আমি এবং চেকপোস্টে থাকা কয়েকজন সাংবাদিক সাইফুল ইসলামের কাছে ক্ষমাও চেয়েছি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, একটা ঘটনা শুনেছি। অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে যুবলীগের চেক পোস্ট থেকে সাংবাদিকের উপর হামলা

আপডেট টাইম : 07:20:04 pm, Saturday, 10 December 2022