Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

মিম থাকছেন কলকাতার ‘মানুষ’ সিনেমায়

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:16:26 am, Friday, 16 December 2022
  • 126 বার

আমার ডেক্স:সিনেমায় শুটিংয়ের জন্য মিম এখন কলকাতায়। তিনি বলেন, ‘প্রথম লটে আমার শুটিং ২১ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় লটে আবার শুটিং করব জানুয়ারিতে।’কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতের সঙ্গে আবারও অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিনেমাটির নাম মানুষ। মিম বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মানুষ সিনেমার অন্যতম প্রযোজক জিৎজ ফিল্কওয়ার্ক প্রাইভেট লিমিটেডের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পীদের নাম জানানো হয়েছে। সেখানেই দেখা গেছে মিমের নাম।অভিনেত্রী মিম সেই পোস্টটি শেয়ার করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। সঙ্গে লিখেছেন, ‘আমার পরবর্তী সিনেমা’। এতে তিনি এসিপি মন্দিরা চরিত্রে অভিনয় করবেন।

সিনেমায় শুটিংয়ের জন্য মিম এখন কলকাতায়। তিনি বলেন, ‘প্রথম লটে আমার শুটিং ২১ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় লটে আবার শুটিং করব জানুয়ারিতে।’এর আগে মিম ও জিৎ জুটি হয়ে সুলতান: দ্য সেভিয়ার নামের একটি সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমাটি পরিচালনা করছেন দেশের নবীন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। সিনেমাটির গল্পও তার। সিনেমাটি নিয়ে সঞ্জয় নিউজবাংলাকে বলেছিলেন, ‘মানুষ মূলত মানুষেরই গল্প। অন্যভাবে বলা যায় এটা ফেট অ্যান্ড ফাইটের গল্প।’

সিনেমায় জিৎ ছাড়াও অভিনয় করবেন জিতু কমল, সুস্মিতা চ্যাটার্জি, সৌরভ চক্রবর্তীসহ অনেকে। মানুষ সিনেমাটি সম্পূর্ণ কলকাতার প্রোডাকশনের সিনেমা। জিত, গোপাল মান্দানি এবং অমিত জুমরানির প্রযোজনায় এটি নির্মিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিম থাকছেন কলকাতার ‘মানুষ’ সিনেমায়

আপডেট টাইম : 12:16:26 am, Friday, 16 December 2022