Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে তামার তারসহ আটক ২

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:50:55 pm, Monday, 16 January 2023
  • 122 বার

রামপাল প্রতিনিধি:বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ ২ জনকে আটক করেছে খুলনা আনসার ব্যাটালিয়ান-৩ সদস্যরা। সোমবার (১৬ জানুয়ারি) সকালে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ফায়ার স্টেশনের পশ্চিম পাশ থেকে তাদেরকে আটক করা হয়।তারা হলেন- গোপালগঞ্জের সোনাডাঙ্গা উপজেলার বানস্বরদী গ্রামের মো: ইফাজুল ইসলাম (১৮) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাড়ারা গ্রামের মো: আবু হানিফ (১৮)। খুলনা ৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে দলটি বিদ্যুৎ কেন্দ্রের ফায়ার স্টেশনের পশ্চিম পাশ থেকে সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম ও ৬ কেজির অধিক তামার তার উদ্ধার করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক আরো বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধার করা মালামালসহ দুই চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এছাড়া রামপাল থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ২০২২ সালে মে মাস থকে এখন পর্যন্ত ৫০টির অধিক অভিযানে প্রায় ৫৩ লাখ ৩ হাজার ৮০০ টাকার চোরাই মালামাল ও ৩৩ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে তামার তারসহ আটক ২

আপডেট টাইম : 06:50:55 pm, Monday, 16 January 2023