Dhaka , Friday, 18 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

‘টাকার জন্য বিয়ে’ ট্রোলড তামিল নায়িকা

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:37:43 pm, Monday, 16 January 2023
  • 169 বার

আমার ডেক্স:কিছুদিন আগে বিয়ের পিঁড়িতে বসেন তামিল অভিনেত্রী মহালক্ষ্মী ও প্রযোজক রবিন্দর চন্দ্রশেখর। এই জুটি বিভিন্ন সময় নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। নেটমাধ্যমে প্রায়ই কটাক্ষের শিকার হতে হয় তাদের।রবিন্দর চন্দ্রশেখর পেশায় প্রযোজক ও লগ্নিকারক। মূলত তামিল শিল্পজগতেই কাজ করেন। সমাজের একটা অংশের ধারণা টাকার জন্যই কলিউডের এই সুন্দরী অভিনেত্রী ‘মোটা’ প্রযোজককে বিয়ে করেছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় রবিন্দর চন্দ্রশেখর ও মহালক্ষ্মীর ছবিতে ভালোবাসা খুঁজে পান অনেকেই। তাদের বিশ্বাস, ‘ভালোবাসা সত্যিই বাহ্যিক অবয়বে বিশ্বাস করে না।’

বিয়ের সময় মহালক্ষ্মী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘তুমি আমার হৃদয় চুরি করেছ। কিন্তু আমি তোমাকে এটা রাখার অনুমতি দেব।’ আরেকটা ছবিতে লিখেছিলেন, ‘জীবন খুব সুন্দর। আর তুমিই এটা সম্ভব করেছ। আমি ভাগ্যবান যে তুমি আমার জীবনে এসেছ। তোমার ভালোবাসা আমার জীবনকে পূর্ণ করুক।’

জবাবে নিজের ভালোবাসা প্রকাশ করে রবিন্দর লিখেছিলেন, ‘ভালোবাসার ভালোবাসা দরকার। ভালোবাসার মহালক্ষ্মী দরকার। আমি তোমাকে ভালোবাসি আমার বউ।’ পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে তিরুপতি বালাজির মন্দিরে একে-অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। রবিন্দর ও মহালক্ষ্মী দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে।

প্রসঙ্গত, এই জুটির প্রথম দেখা রবিন্দর প্রযোজিত ‘বিদ্যুম ওয়ারাই কাঠিরু’ ছবির সেটে। পরিচয় থেকে প্রণয় সবশেষে পরিণয়। ‘ভানি রানি’, ‘অফিস’, ‘চেল্লামে’, ‘উথিরিপুক্কল’, এবং ‘ওরু কাই ওসাই’ শিরোনামে কয়েকটি তামিল সিরিয়ালে কাজ করেছেন মহালক্ষ্মী। অপরদিকে রবিন্দর তার লিব্রা প্রোডাকশনের ব্যানারে ‘নাটপুনা এন্নাডু থেরিয়ুমা’, ‘মুরুঙ্গাইকাই চিপস’, ‘বিদ্যুম ওয়ারাই কাঠিরু’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

‘টাকার জন্য বিয়ে’ ট্রোলড তামিল নায়িকা

আপডেট টাইম : 07:37:43 pm, Monday, 16 January 2023