Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
এমএসএফ’র নিন্দা

সাতক্ষীরায় সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:28:18 am, Tuesday, 24 January 2023
  • 194 বার

সাতক্ষীরা প্রতিনিধি:দৈনিক প্রজন্ম একাত্তর ও দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁকে সাদা পোষাকধারী লোকজন তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সুপ্রিয়া রানী খাঁ। সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা বড়বাজার সড়কের ডে নাইট কলেজ মোড় থেকে আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেসবিজ্ঞিতে বলা হয়, গণমাধ্যম প্রকাশিত তথ্যানুযায়ী, সাতক্ষীরায় দৈনিক প্রজন্ম একাত্তর ও দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁকে সাদা পোষাকধারী আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী সুপ্রিয়া রানী। তিনি থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে কোথাও তার খোঁজ পাননি। আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ভয়াবহ মানবাধিকার লংঘন। এ কারণে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহ সংক্রান্ত বিষয়ে সোমবার সকালে সাংবাদিক রঘুনাথ খাঁ একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে দেবহাটায় খলিশাখালী এলাকায় যান। সেখানে রঘুনাথ খাঁ মোবাইলে কিছু ছবি তোলেন। এরপর তিনি সাতক্ষীরার বড়বাজারে বাজার করেন। বাজার নিয়ে ফিরে আসার পথে সাতক্ষীরা বড়বাজার সড়কের ডে নাইট কলেজ মোড়ে তাকে গতিরোধ করেন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন। পরে তাকে বাইক থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। সাংবাদিক ও মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁর স্ত্রী সুপ্রিয়া রাণী খাঁ জানান, খবর পেয়ে তিনি থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন। কিন্তু কোথাও তার খোঁজ তিনি পাননি।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, সাংবাদিকেরা দেশের জনগণকে ও সরকারকে বিভিন্ন পর্যায়ে তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। জনগণের বক্তব্য ও প্রয়োজনীয়তাসমূহ এবং সরকারের গৃহীত পদক্ষেপের কার্যকারিতার বিষয়ে নীতিনির্ধারকদের অবহিত করে আসছেন। এমএসএফ মনে করে, সাদা পোষাকধারী আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রঘুনাথ খাঁকে তুলে নেয়ার মধ্য দিয়ে গণমাধ্যম কর্মীদের কন্ঠরোধ করার একটি অপচেষ্টা যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ঘটনা শুধু মাত্র দুঃখজনকই নয় বরং সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতারও পরিপন্থি। এমএসএফ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পরিবেশ তৈরী, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং সাংবাদিকতার ক্ষেত্রে ঘটনাসমূহের প্রভাব বিবেচনায় নিয়ে আটককৃত সাংবাদিক রঘুনাথ খাঁর অবস্থান জানানোর পাশাপাশি তাঁকে দ্রুত মুক্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

এমএসএফ’র নিন্দা

সাতক্ষীরায় সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট টাইম : 12:28:18 am, Tuesday, 24 January 2023