Dhaka , Wednesday, 4 November 2026
শিরোনাম :
মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল বাগেরহাটকে অপরাধমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর উপহার বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাটে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

জনবিচ্ছিন্ন এমপিরা এবার আ.লীগের মনোনয়ন পাবেন না, চলছে জরিপ

  • Md.Liton
  • আপডেট টাইম : 01:03:58 am, Friday, 27 January 2023
  • 101 বার

আমার ডেক্স:আওয়ামী লীগের জনবিচ্ছিন্ন সংসদ সদস্যরা (এমপি) এবার জাতীয় নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন না। দেশি-বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে এমপিদের কর্মকাণ্ড ও এলাকায় তাদের ভূমিকা জরিপ চলছে। সবগুলো জরিপ রিপোর্ট সমন্বয় করেই নৌকার মনোনয়ন দেয়া হবে।আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বিষয়টি স্পষ্ট করেছেন। সংসদীয় দলের ১২ জানুয়ারির বৈঠকে তিনি জরিপের উল্লেখ করে এমপিদের সাফ জানিয়ে দিয়েছেন, এর ভিত্তিতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হবে।

জানা গেছে, বিদেশি একটি শক্তিশালী জরিপ প্রতিষ্ঠান এবং কয়েকটি দেশীয় গবেষণা ও জরিপ প্রতিষ্ঠানের মাধ্যমে সংসদ সদস্যদের কর্মকাণ্ড এবং নির্বাচনী এলাকায় তাদের ভূমিকা জরিপ করা হয়েছে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেও তাদের সম্পর্কে খোঁজ-খবর নেয়া হয়েছে।এসব জরিপ এখনো চলমান এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত তা অব্যাহত থাকবে। চূড়ান্ত পর্যায়ে সব জরিপ রিপোর্ট সমন্বয় করে নৌকার মনোনয়ন দেয়া হবে।

আওয়ামী লীগ সংসদীয় দলের ১২ জানুয়ারির ওই বৈঠকে দলের সভাপতি বলেন, আমার কাছে সার্ভে রিপোর্ট রয়েছে। রিপোর্ট অনুযায়ী যারা ভালো কাজ করেছেন, যারা জনগণের কাছে যান, আওয়ামী লীগের উন্নয়নের কথা বলেন, ভোট চান, জনগণের সুযোগ-সুবিধা দেখেন এবং জনগণ যাদেরকে চায়, তাদেরকে মনোনয়ন দেয়া হবে। আর যারা জনবিচ্ছিন্ন, এলাকার লোকজনের সঙ্গে যাদের সুসম্পর্ক নেই, এলাকায় যান না, তাদেরকে মনোনয়ন দেয়া হবে না।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এমপিদের মধ্যে অনেকেই ইতোমধ্যে বিতর্কিত হয়ে পড়েছেন। তারা নির্বাচনী এলাকায় জনবিচ্ছিন্ন এবং নেতাকর্মীদের দূরে ঠেলে নিজস্ব বলয় বা পারিবারিক বলয় গড়েছেন। কেউ কেউ দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন ও জনপ্রিয়তা হারিয়েছেন।

অনেকে সংগঠনবিরোধী কর্মকাণ্ড করেছেন এবং বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। এদের অনেকেই আগামী নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পাচ্ছেন না।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও দলের মনোনয়ন বোর্ডের সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, আমাদের ইউনিয়ন পরিষদ অথবা জাতীয় নির্বাচনের মনোনয়ন বোর্ডে প্রার্থীর যোগ্যতা, সক্ষমতা, জনপ্রিয়তা দেখা হয়। জাতীয় নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে কখনও কম আবার কখনও বেশি আসনে পরিবর্তন হয়েছে। গত ২০ বছরের পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে গড়পড়তা প্রতিবারই একশ’র মতো এমপি বাদ পড়েছেন। আর এবার জরিপ রিপোর্টে যাদের সম্পর্কে নেতিবাচক তথ্য আসবে তাদের অধিকাংশই আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না।

আওয়ামী লীগ সরকারের এই মেয়াদের গত কয়েক বছরের কর্মকাণ্ড পর্যবেক্ষণে দেখা যায়, বেশ কিছু সংসদ সদস্যের বিরুদ্ধে স্বজনপ্রীতি, দলীয় কোন্দল, টেন্ডারবাজি, বিএনপি-জামায়াতের অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়া, নিজস্ব বলয় তৈরি করা, নেতাকর্মীদের অবমূল্যায়ন, খুনোখুনি, জমি দখল, বিদ্রোহী প্রার্থীদের মদদ দেয়া, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি ও অনিয়মসহ নানা অভিযোগ উঠেছে।

বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গণমাধ্যমেও খবরের শিরোনাম হয়েছেন তারা। অনেককে নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্ত হয়েছে বা হচ্ছে। বিতর্কিত বক্তব্য দিয়ে পুরো জাতির বিরাগভাজনও হয়েছেন কেউ কেউ।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহর কাছে আগামী নির্বাচনে মনোনয়নের বিষয়ে বলেন, নির্বাচনের এখনো বছরখানেক বাকি। জরিপ হচ্ছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন- যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন তারা ভবিষ্যতে শুধু দলীয় মনোনয়নই নয়, দলের কোনো গুরুত্বপূর্ণ পদেও থাকতে পারবেন না। দলীয় প্রধানের এটি শুধু তার কথার কথা নয়। অতীতে তিনি এর প্রমাণও রেখেছেন। কাজেই অনেক মনোনয়ন পরিবর্তন হবে সেটা বলা যায়। তবে পরিবর্তনের মাত্রাটা এখনই নির্দিষ্ট করে বলা যাবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনবিচ্ছিন্ন এমপিরা এবার আ.লীগের মনোনয়ন পাবেন না, চলছে জরিপ

আপডেট টাইম : 01:03:58 am, Friday, 27 January 2023