Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

বাগেরহাটে ইয়াবা সহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • Md.Liton
  • আপডেট টাইম : 07:13:07 pm, Sunday, 26 February 2023
  • 95 বার

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগের সাবেক নেতাসহ তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে পৌরসভাস্থ ওই নেতার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময়ে ছাত্রলীগ নেতার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ টাকা ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া নেতা হলেন,মোরেলগঞ্জ পৌরসভার আদর্শ পাড়া এলাকার আব্দুল কাদের ফরাজীর ছেলে ইব্রাহীম ফরাজী ও তার সহযোগী শাওন চাপরাশি। তিনি ভাইজোড়া এলাকার আবু চাপরাশির ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ইব্রাহিম ও শাওন দু’জনই পেশাদার মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরপূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে ২০১৮ সালে ২৪০ পিচ ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল ইব্রাহিম ফরাজী। তখন তাকে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

বাগেরহাটে ইয়াবা সহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : 07:13:07 pm, Sunday, 26 February 2023