Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

অতিরিক্ত ঘাম থেকে মুক্তি পেতে করণীয়

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:00:30 pm, Tuesday, 5 April 2022
  • 172 বার

ডেস্ক রিপোর্ট : গরমে তো ঘামবেনই। কিন্তু অতিরিক্ত ঘাম থেকে মুক্তি পেতে কী করবেন? স্বাভাবিক ঘাম হলে এর সঙ্গে অতিরিক্ত টক্সিন ও অপ্রয়োজনীয় বেশ পদার্থ শরীর থেকে বের হয়ে যায়। ঘাম হওয়া যদিও শরীরের জন্য উপকারী। কিন্তু এটি কখনো কখনো অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে। যাদের ঘাম বেশি হয়, তাদের নিজেকে সতেজ রাখার চেষ্টা করতে হবে। বেশি ঘামের কারণে কোনো ধরনের পোশাক পরেই বেশিক্ষণ থাকতে পারেন না তারা। দেখা গেল, ঘেমে জবুথবু অবস্থা। শুধু কি পোশাক ভিজে যাওয়া? সেইসঙ্গে ঘামের কারণে সৃষ্ট উৎকট গন্ধ তো রয়েছেই।
অতিরিক্ত ঘাম কেন হয়?

শরীরে কোনো রোগ না থাকার পরেও যদি অতিরিক্ত ঘাম হতে থাকে তবে বুঝবেন, স্নায়ুগ্রন্থির প্রভাবে ঘর্মগ্রন্থি অতিরিক্ত মাত্রায় সক্রিয় থাকার কারণেই এই অত্যধিক ঘামের সৃষ্টি। এছাড়াও ডায়াবেটিস, থাইরয়েড, মেনোপোজ কিংবা উদ্বেগের কারণেও ঘাম বাড়তে পারে। কিছু কাজ আপনাকে এই অতিরিক্ত ঘাম থেকে মুক্তি দেবে। চলুন জেনে নেয়া যাক সেই কাজগুলো কী-

মেথি ভেজানো পানি : অতিরিক্ত ঘামের সমস্যা দূর করতে মেথি ভেজানো পানি হতে পারে কার্যকরী উপাদান। এক চা চামচ মেথি এক গ্লাস পানিতে সারারাত ভিজিয়ে রাখুন, পরদিন সকালে উঠে সেই পানিটুকু ছেঁকে খালি পেটে পান করুন। এতে অতিরিক্ত ঘামসহ আরও অনেক সমস্যা দূর হবে।

মিশ্রণ ব্যবহার : ঘাম অতিরিক্ত হলে তা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন একটি বিশেষ মিশ্রণ। সারিভা, চন্দন, আমলকির গুঁড়া এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর এটি ভালোভাবে গায়ে লাগিয়ে রাখুন, মিনিট বিশেক পর ধুয়ে ফেলুন।

চন্দনের ব্যবহার : চন্দন ব্যবহারের রয়েছে অনেক উপকারিতা। এটি ত্বকের যতেœ অনেকভাবে উপকার করে। সেইসঙ্গে অতিরিক্ত ঘামের সমস্যা কমাতেও কাজ করে চন্দন। চন্দন বেটে নিন। এরপর শরীরের যে স্থানে ঘাম বেশি হয় সেখানে লাগিয়ে রাখুন আধা ঘণ্টার মতো। এতে অতিরিক্ত ঘামের সমস্যা অনেকটাই কমে আসবে।

খাবারে যেসব পরিবর্তন আনবেন :

* অতিরিক্ত ঝাল এবং টক জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে। এর বদলে অল্প তেল-মসলায় তৈরি খাবার খান।

* খুব বেশি গরম খাবার খাওয়া থেকে বিরত থাকুন। স্বাভাবিক তাপমাত্রার খাবার খান।

* রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েকটি কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেই পানিটুকু খেয়ে নিন।

* তেতো এবং মিষ্টি জাতীয় খাবার সম্ভব হলে একটু বেশি খাবেন। এতে ঘাম কম হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

অতিরিক্ত ঘাম থেকে মুক্তি পেতে করণীয়

আপডেট টাইম : 12:00:30 pm, Tuesday, 5 April 2022