Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

আকাশে উজ্জ্বল আলোয় কৌতূহল  !

  • Md.Liton
  • আপডেট টাইম : 12:07:13 am, Friday, 16 December 2022
  • 102 বার

আমার ডেক্স:খুলনা ও বাগেরহাটের প্রত্যক্ষদর্শীরা জানায়, এই আলোর ঝলক দেখা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে; ১ থেকে ৩ মিনিট স্থায়ী ছিল আলোটি।দেশের দক্ষিণাঞ্চলের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েক মিনিটের জন্য উজ্জ্বল আলোর ঝলক দেখা গেছে। বাগেরহাট ও খুলনা থেকে অনেকেই সেই আলো দেখেছেন। এই আলো কীসের- তা নিয়ে সেখানকার লোকজনের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সেই আলোর ছবি ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। ভারতীয় আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটেও সেখান থেকে এই উজ্জ্বল আলো দেখা যাওয়ার কথা জানিয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, উল্কা বা ধূমকেতু হতে পারে সেটি। তবে তারা এখনই নিশ্চিত করে তা বলতে পারছেন না। আর ভারতীয় সংবাদ সংস্থা এএনআই- এর উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার জানিয়েছে, সে দেশের উড়িষ্যা চাঁদিপুর থেকে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ঘটানো হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। সেটিরই আলো দেখা গেছে এভাবে।

খুলনা ও বাগেরহাটের প্রত্যক্ষদর্শীরা জানায়, এই আলোর ঝলক দেখা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে; ১ থেকে ৩ মিনিট স্থায়ী ছিল আলোটি।

বাগেরহাট সদর থেকে সেই আলো দেখেছেন স্থানীয় আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, ‘আকাশের দক্ষিণ দিকে হঠাৎ করে একটি আলো দেখতে পাই। সেটি বেশ উজ্জ্বল ছিল। দ্রুতগতিতে সেটি আবার কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেছে।’

বাগেরহাটে মোড়েলগঞ্জে সীতা রানি বলেন, ‘প্রথমে আকাশে আলোটি দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। পরে অন্যদের ডেকে সেটি দেখাই। সেটি আসলে কেউ বুঝতে পারেনি। আমি নিজেও এর আগে কোনোদিন এই রকম কিছু আকাশে দেখি নাই।’

আলোর ছবি ফেসবুকে পোস্ট করে বায়েজিদ নামে একটি আইডি থেকে লেখা হয়েছে- ‘এটা কি ছিল বুঝতে পারলাম না।’

শেখ সোলাইমান নামে আরেকজন ছবি দিয়ে লিখেছেন, ‘উল্কা বা ধুমকেতু হতে পারে। বিষয়টি আমরা ক্লিয়ার না।’

এ বিষয়ে জানতে চাইলে খুলনার আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ‘সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে আকাশে জ্বলন্ত একটি ব্স্তু দেখতে পাওয়ার সংবাদ পেয়েছি। সেটি উল্কা বা ধুমকেতু হতে পারে। অন্যকিছুও হতে পারে। এটা এখনও আমি স্পষ্ট করে কিছু বলতে পারছি না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান তওহীদা রশিদ বলেন, ‘আপনাদের সরবরাহ করা ছবি এবং ভিডিও দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি কোনো উল্কাপিণ্ড হতে পারে। এরকম কখনও কখনও দেখা যায়। তবে আরও কনফার্ম হওয়া দরকার।’

আবহাওয়াবিদ ওমর ফারুক নিউজবাংলাকে বলেন, ‘আমিও এমন শুনেছি… আবহাওয়া অধিদপ্তর এমন কোনো আলো পর্যবেক্ষণ করেনি। তাই এই বিষয়ে কোনো ধারণা নেই।’

ভারতীয় আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা আলোর ঝলক দেখা গেছে। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, উড়িষ্যার চাঁদিপুর থেকে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ঘটানো হয়েছে। চাঁদিপুর থেকে বাঁকুড়া কাছাকাছি হওয়ায় সন্ধ্যার আকাশে সেই আলো অনেকটা স্পষ্টভাবে দেখা গিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আকাশে উজ্জ্বল আলোয় কৌতূহল  !

আপডেট টাইম : 12:07:13 am, Friday, 16 December 2022