Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭৮ টন রড গেল ভারতে

  • Md.Liton
  • আপডেট টাইম : 06:51:45 pm, Monday, 23 January 2023
  • 97 বার

আমার ডেক্স:ব্রাহ্মণবাড়িয়া: ভারত ও বাংলাদেশের নৌ প্রটোকল চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে আনা ভারতীয় রড আখাউড়া স্থলবন্দর দিয়ে পরিবহন শুরু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে তিনটি ট্রাকে করে প্রায় ৭৮ টন রড ভারতের আগরতলায় নেওয়া হয়।এর আগে গত শনিবার রডবাহী জাহাজ এমভি বোলকার আশুগঞ্জ নদীবন্দরে এসে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি কলকাতার হলদিয়া বন্দর থেকে ৯৫৮ টন রড নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে এমভি বোলকার। এ জাহাজটি বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে গত ১২ জানুয়ারি। জাহাজে করে কলকাতার টাটা স্টিল মিলস রড পাঠিয়েছে ত্রিপুরার আগরতলার এসএম কর্পোরেশনের কাছে।

আশুগঞ্জ নদী বন্দরের পরিচালক রেজাউল করিম সাদি জানান, নৌ প্রটোকল চুক্তির আওতায় ৯৫৮ মেট্রিক টন রড নিয়ে ভারতীয় জাহাজ এমভি বোলকার আশুগঞ্জ নদী বন্দরে এসেছে। আনুষ্ঠানিকতা শেষে সড়ক পথে ট্রাকে করে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব রড আগরতলা নেওয়া হচ্ছে। প্রথম ধাপে তিন ট্রাকে করে প্রায় ৭৮ টন রড আগরতলায় নেওয়া হয়। এ পণ্য থেকে বাংলাদেশ ল্যান্ডিং চার্জ হিসেবে প্রতি মেট্রিক টনে পাবে ৩৪ টাকা, প্রতি মেট্রিক টন কার্যবেক্ষণ ফি পাবে ১০ টাকা, প্রতিদিন বার্থিং (নোঙর) চার্জ পাবে ৩১৫ টাকা।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী আক্তার হোসেন জানান, কয়েক ধাপে রডগুলো আগরতলায় পাঠানো হবে।

আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট সামাউল ইসলাম জানান, রড বোঝাই ট্রাক থেকে প্রবেশ ফি আদায় করা হবে। সোমবার দুপুরে বন্দরের ফি আদায় করে তিনটি ট্রাকে প্রায় ৭৮ টন রড আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলায় পৌঁছায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭৮ টন রড গেল ভারতে

আপডেট টাইম : 06:51:45 pm, Monday, 23 January 2023