Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

আজ থেকে প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:39:33 am, Sunday, 27 March 2022
  • 234 বার

নিজস্ব প্রতিবেদক :

ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম সমন্বয় করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রোববার (২৭ মার্চ) থেকে প্রতি কেজি পেঁয়াজ মিলবে ২০ টাকায়; যা আগে ছিল ৩০ টাকা। তবে অন্যান্য পণ্য আগের দামেই বিক্রি হবে। বর্তমানে ঢাকায় টিসিবির ট্রাক থেকে ক্রেতারা ২ লিটার করে তেল, ২ কেজি করে চিনি, মসুর ডাল, পেঁয়াজ, ছোলা ও ১ কেজি খেঁজুর কিনতে পারছেন।

প্রতি লিটার তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনির দাম ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা, ছোলা ৫০ এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে ঝিনাইদহে আবারও কমেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম কমেছে ২০০-৩০০ টাকা। সরবরাহ বাড়ায় এবং বিদেশ থেকে আমদানির কারণেই দাম কমছে বলে দাবি কৃষকদের। সরবরাহ আরও বাড়লে পেঁয়াজের দাম প্রতি মণে ৪০০ থেকে ৫০০ টাকায় নেমে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের।

প্রতি মণ পেঁয়াজ প্রকারভেদে ৭০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত এক সপ্তাহের ব্যবধানে ২০০ থেকে ৩০০ টাকা কম। এতে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। এ ছাড়া বিদেশ থেকে পেঁয়াজ আমদানির কারণেও দাম কমছে বলে জানান চাষিরা।

‘কৃষককে বাঁচান, বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করুন’ দাবি জানিয়ে চাষিরা বলেন, পেঁয়াজ উৎপাদনে ৮৫০ টাকা খরচ হয়েছে, তবে বিক্রি করেছি ৮০০ টাকায়। ভারতের থেকে পেঁয়াজ আমদানির কারণে দেশের পেঁয়াজ চাষিরা কোনো ন্যায্যমূল্য পাচ্ছেন না। পেঁয়াজের সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমতে পারে। এতে লোকসানে পড়তে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

আজ থেকে প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা

আপডেট টাইম : 11:39:33 am, Sunday, 27 March 2022