Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

আজ পরিষ্কার হলে কালই বঙ্গবাজারে বসানো যাবে দোকান

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:47:20 pm, Saturday, 8 April 2023
  • 180 বার

আমার ডেক্স:বঙ্গবাজার মার্কেটের জায়গা পরিষ্কারের কাজ চলছে। পরিষ্কার হলেই দোকান বসানো যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর্থিক সহায়তার পাশাপাশি দ্রুত দোকান বসার সুযোগ করে দেওয়ার দাবি তাদের। আজ শনিবার বঙ্গবাজারের এনেক্সকো টাওয়ারের পশ্চিম পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ব্যবসায়ী সমিতি।
সংবাদ সম্মেলনে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমরা এরই মধ্যে পুড়ে যাওয়া দোকানের টিন, লোহা, গ্রিল, শাটারসহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করে দিয়েছি। তা থেকে ৪০ লাখ টাকা এসেছে। এ টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় খোলা হিসাব নম্বরে দেওয়া হবে। আরো সহায়তা নিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কাছে জমা দেব। যেগুলো পরবর্তীতে মেয়রের মাধ্যমে সরবরাহ করা হবে।’

কবে নাগাদ ব্যবসায়ীরা দোকানে বসতে পারবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের এখানে আগুন লাগার পর থেকে পরিষ্কারের কাজ চলছে। শ্রমিকরা দিনরাত কাজ করছেন। এরই মধ্যে শ্রমিকের সংখ্যাও বাড়ানো হয়েছে। তবে আজ কাজ শেষ হলে কালই মেয়রের সঙ্গে আলোচনা করে দোকান বসানো হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ অনেক ব্যবসায়ী।

গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে এনেক্সকো টাওয়ার ও মহানগর মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪৮টি ইউনিট কাজ করে। পাশাপাশি হেলিকপ্টারে আগুন নেভানোর কাজ করে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিট।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

আজ পরিষ্কার হলে কালই বঙ্গবাজারে বসানো যাবে দোকান

আপডেট টাইম : 05:47:20 pm, Saturday, 8 April 2023