Dhaka , Monday, 2 November 2026
শিরোনাম :
বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে গ্রীন হার্ট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নজরুল বর্ষ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ৩১ অক্টোবর, অংশগ্রহণের আহ্বান বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিদের জন্য ‘বৈদ্যুতিক ওয়ারিং ও রিপেয়ারিং’ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন বাগেরহাটে মোটর সাইকেলের গতি রোধ করে বাংলালিংক ডিস্ট্রিবিউটরকে ছুরিকাঘাত ও ছিনতাই বাগেরহাটে স্কুল থেকে ফিরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ‘না বুঝে ভুল করেছি’ ক্ষমা চেয়ে শ্যালিকাকে ‘তালাকে’র ঘোষণা মাসুদের রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ: মারিয়া জাখারোভা

আধুনিক কৃষি মেশিন হস্তান্তর করলেন এমপি

  • Md.Liton
  • আপডেট টাইম : 11:49:29 am, Saturday, 14 May 2022
  • 132 বার
মোরেলগঞ্জ প্রতিনিধি: মোরেলগঞ্জে অত্যাধুনিক একটি কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করেছে উপজেলা কৃষি দপ্তর। বৃহস্পতিবার বেলা ২টার দিকে কিসমত গড়ঘাটা গ্রামের কৃষক আরিফুল ইসলামের হাতে মেশিনটির চাবি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড.আমিরুল আলম মিলন। উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ফাহিমা ছাবুল, কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী এ সময় উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা জানান, অত্যাধুনিক কম্বাইন হারভেস্টারটির বর্তমান বাজার মূল্য ৩৪ লাখ ৮০ হাজার টাকা। সরকার এখানে শতকরা ৭০ ভাগ ভর্তুকি দিয়ে মাত্র ১৩ লাখ ১০ হাজার টাকায় কৃষককে সরবরাহ করেছে। মেশিনটি ধানকাটা, মাড়াই, ঝাড়া, বস্তাবন্দী ও ২৫মন পর্যন্ত পৃথক দুটি কামরায় মজুদ রাখতে পারবে।

প্রতি ঘন্টায় এ মেশিনে ৮ লিটার ডিজেল পুড়বে। এ সময়ে এটি একশ থেকে একশ কুড়ি শতক জমির ধান কেটে বস্তাবন্দী করে দিতে পারবে। অত্যাধুনিক এ মেশিনটি বেশ লাভজনক। এটি ধানের অপচয় রোধ ও চরম শ্রমিক সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বলেও এ কর্মকতা জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আধুনিক কৃষি মেশিন হস্তান্তর করলেন এমপি

আপডেট টাইম : 11:49:29 am, Saturday, 14 May 2022