নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বাগেরহাটে অগ্নিকাÐ ও ভূমিকম্পে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে শহরের বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন ও ভূমিকম্প থেকে বাঁচার বিভিন্ন কৌশল প্রদর্শণ করেন। শিক্ষার্থী ও শিক্ষকরা মন্ত্রমুগ্ধের মত ফায়ার সার্ভিস কর্মীদের এই মহড়া দেখেন। ভবিষ্যতে অগ্নিকান্ড ও ভূমিকম্পের মত দূর্যোগে এই মহড়ায় শেখানো দক্ষতা কাজে লাগানোর কথা ব্যক্ত করেন।
এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে আমরা জেল প্রশাসকের নির্দেশনা মত জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে মহড়া করছি। যেকোনো দুর্যোগে যেন কোনো ক্ষতি না হয়, সে জন্য আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।’
Dhaka
,
Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব
ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ
ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বাগেরহাটে সচেতনতামূলক মহড়া
-
Md.Liton - আপডেট টাইম : 05:50:09 pm, Thursday, 13 October 2022
- 137 বার
জনপ্রিয় সংবাদ












