Dhaka , Thursday, 17 September 2026
শিরোনাম :
বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব ড্রেন না থাকায় জলাবদ্ধতা, হুমকির মুখে ব্রিজ ঋণের বোঝা, আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ তানজিন তিশার বিরুদ্ধে মামলার সত্যতা পায়নি পিবিআই, বাদীপক্ষের নারাজি

আমি আমার বাবার লগে চইলে যাব… পুলিশ কনস্টেবল সুমনের মা

  • Md.Liton
  • আপডেট টাইম : 05:59:34 pm, Saturday, 3 August 2024
  • 213 বার

স্টাফ রিপোটার,বাগেরহাট:তোমরা কি বন্দুক আনছো, হেইলে কও, ওই বন্দুকটা দিয়া আমার বুকটার ওপর একটা গুলি করো। “আমি আমার বাবার লগে চইলে যাব”। কথা গুলো বলছিলেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে খুলনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে নিহত বাগেরহাটের সন্তান পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামী’র মা গীতা রানী ঘরামী। ছেলের মৃত্যুর খবর সইতে না পেরে বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। পতিবেশি ও স্বজনেরা কিছুতেই সান্ত্বনা দিতে পারছেন না তাকে। সন্তান হারিয়ে সুমনের বীর মুক্তিযোদ্ধা পিতা সুশীল ঘরামী হয়ে পরেছেন বাকরুদ্ধ। শুক্রবার (২ আগষ্ট) বিকালে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে খুলনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে নিহত হন পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামী। এদিন (০৩ আগষ্ট) সন্ধ্যায় পুলিশের গান সেলুটের মধ্যদিয়ে সমাহিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান।

এছাড়া এদিন বিকালে সুমন ঘরামীর মরদেহ বাগেরহাটের কচুয়া উপজেলার মালিপাটন গ্রামে পৌছালে স্বজনদের কান্না ভারি হয়ে ওঠে পরিবেশ। নিহত সুমন ঘরামীর ৬ বছরের মেয়ে স্নিগ্ধা ঘরামীর আর্তনাদে উপস্থিত লোকজন চোখের পানি ধরে রাখতে পারেনি। সুমন ঘরামীকে সমাহিত করার সময় বৃষ্টি উপেক্ষা মলিপাটন গ্রামের কয়েক হাজার মানুষ উপস্থিত হন।

নিহত সুমন কুমার ঘরামী বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের মালিপাটন গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার ঘরামির ছেলে। নিহত সুমন তাঁর স্ত্রী ও একমাত্র মেয়ে স্নিগ্ধা ঘরামীকে নিয়ে খুলনার পূজাখোলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তিনি খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনারের (সোনাডাঙ্গা জোন) দেহরক্ষী ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

আমি আমার বাবার লগে চইলে যাব… পুলিশ কনস্টেবল সুমনের মা

আপডেট টাইম : 05:59:34 pm, Saturday, 3 August 2024